এবার সুশীল কুমারকে চাকরি থেকে সাসপেন্ড করল রেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার সুশীল কুমারকে চাকরি থেকে সাসপেন্ড করল রেল। জুনিয়র কুস্তিগীর সাগর রানা হতাকান্ডে অভিযুক্ত সুশীলকে গত রবিবার গ্রেফতার করে দিল্লি পুলিশ। এই ঘটনার পরেই উত্তর রেলওয়ে অলিম্পিক পদকজয়ী দেশের অন্যতম সফল এই কুস্তিগীরকে চাকরি থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ফের হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।

রবিবার হত্যাকান্ডে অভিযুক্ত এই কুস্তিগীরকে ৬ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। সোমবার গোটা ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ক্রাইম ব্রাঞ্চ।মঙ্গলবার রেলের তরফে মুখপাত্র দীপক কুমার বলেন, ‘সুশীল কুমারের বিরুদ্ধে খুনের তদন্ত চলছে। সেই কারণেই আপাতত তাঁকে উত্তরাঞ্চল রেলের পক্ষ থেকে সাসপেন্ড করা হল।’

দিল্লির ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং লটে সুশীল কুমার এবং তাঁর কয়েক জন সঙ্গীর সঙ্গে ঝামেলা হয় সাগর রানার। ঝামেলায় মারপিটের জেরে মৃত্যু হয় বছর তেইশের ওই কুস্তিগির রানার। সেই ঘটনায় নাম জড়ায় সুশীলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন