নজরবন্দি ব্যুরোঃ ফের হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেবের জন্য চিন্তায় রয়েছে স্ত্রী মীরা। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন। শারীরিক ভাবেও এখনও বেশ দুর্বল তিনি। তাই ঝুঁকি না নিয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি করানো হল।
বুদ্ধ বাবুর সাথে তিনিও কোভিড পজেটিভ হন, এর পর বুদ্ধবাবু বাড়িতে থাকলেও মীরা দেবীকে ভর্তি করা হয় হাসপাতালে। গত ২১ তারিখ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা হয় তাঁর। করোনামুক্ত হয়ে সোমবারই বাড়ি ফিরেছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁকে আইসোলেশনে থাকতে হবে।


প্রসঙ্গত যে বেসরকারি হাসপাতালে বুদ্ধ বাবু আছেন সেখানেই ভর্তি করা হয় মীরা দেবীকে। বেসরকারি ওই হাসপাতালের ৩১৩ নম্বর আইসিইউতে রাখা হয়েছে বুদ্ধদেবকে। মীরার জন্য ৩০২ নম্বর কেবিনটি প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।







