নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪২ জন। শুক্রবার সকালেই ময়নাগুড়ি পৌছলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রলিতে চেপে গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, আমি নিজে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, মাথাপিছু ৫ লাখ ক্ষতিপূরন ঘোষণা রেলমন্ত্রীর!
তিনি আরও বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। প্রধানমন্ত্রী নিজে এই ঘটনার ওপর নজর রাখছেন। আমি এখানে এসেছি দুর্ঘটনার মূল কারণ জানার জন্য। আআমার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ রয়েছে। উনি খোঁজ নিচ্ছেন।
West Bengal: Railway Minister Ashwini Vaishnaw reaches the train accident site near Domohani, Jalpaiguri
সদ্য প্রকাশিত
ট্রফি নেননি হরমনরা, নকভির সঙ্গে কথা কেন? বিতর্কে মুখ খুললেন সাইকিয়া
মঙ্গল থেকেই কলকাতায় হাঁসফাঁস গরম, বাড়বে তাপমাত্রা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাHe says, "A statutory inquiry has been initiated. PM Modi is monitoring the situation & I'm in constant touch with him. I wish a speedy recovery to the injured." pic.twitter.com/eiamXGjxb2
— ANI (@ANI) January 14, 2022
কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। সঙ্গে রয়েছেন রেলওয়ে বোর্ডের ডিজি। রেললাইনে প্রযুক্তিগত কোনও সমস্যা রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, গতকালের ঘটনার পর ভোরের আলো ফুটতে না ফুটতেই ময়নাগুড়ির দোমহনায় দুর্ঘটনাগ্রস্থ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুমড়ে মুচড়ে যাওয়া কামরা গুলি রেল লাইন থেকে সরিয়ে ফেলার কাজে হাত লাগানো শুরু হয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানালেন রেলমন্ত্রী
গতকালের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে ও আহতের সংখ্যা ৪২ জন। আহতদের ময়না গুড়ি হাসপাতাল, (৭) জলপাইগুড়ি হাসপাতাল (২৮) ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে(৭) ভর্তি করা হয়েছে বলে এক প্রেস রিলিজে জানিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদরা বসু।



