নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে গোটা দেশে লকডাউন. স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দেশে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাছেন, দিন দিন বাড়ছে বেকারত্বের সমস্যা আর ঠিক এই সময় বিরাট নিয়োগের কথা ঘোষণা করলো রেল দফতর।তিনটি ক্যাটেগরিতে ১ লক্ষ ৪০ হাজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে রেলে।
আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়ালও টুইটারে পরীক্ষার দিনক্ষণ জানিয়েছেন। রেলবোর্ডের চেয়ারম্যান বলেন, কোভিড অতিমহামারীর জন্যই এতদিন শূন্য পদগুলি পূরণ করা যায়নি। তাঁর কথায়, ‘বিভিন্ন ক্যাটেগরিতে ১ লক্ষ ৪০ হাজার ৬৪০ টি শূন্যপদ পূরণের জন্য আমরা অ্যাপ্লিকেশন আহ্বান করেছিলাম। অতিমহামারী শুরুর আগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনপত্রগুলি খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে।


কিন্তু অতিমহামারীর জন্য কম্পিউটার নির্ভর পরীক্ষার প্রক্রিয়া শেষ করা যায়নি।’ যে তিনটি বিভাগের নিয়োগ হবে সেগুলি হলঃ গার্ড, কেরানির মতো নন-টেকনিক্যাল পপুলার বিভাগ। দ্বিতীয়ত, স্টেনোর মতো আইসোলেটেড এবং মিনিস্টেরিয়াল এবং তৃতীয় ট্র্যাক মেইনটেইনার, পয়েন্টস্ম্যানের মতো লেভেল ১ বিভাগ। রেলের তিনটি বিভাগে ১,৪০,৬৪০টি শূন্য পদের জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ আরআরবি লেভেল-১ ক্যাটেগরিতে এক লাখেরও বেশি শূন্য পদে এবং এনটিপিসি পদে ৩৫,২৭৭ জন প্রার্থী নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে CEN 01/2019 নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারি সূত্রের খবর, লেভেল-১ ক্যাটেগরিতে ১,৪০,৬৪০টি শূন্য পদের জন্য প্রায় ২ কোটি ৪০ লাখের বেশি চাকরি প্রার্থী আবেদন করেন।







