নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২ ও ৩রা অক্টোবর দিল্লিতে ঘেরাও অভিযানের পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের। কিন্তু তার আগেই জোড়া ধাক্কায় কাবু তৃণমূল কংগ্রেস। প্রথমে ইডির তরফে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মসূচির দ্বিতীয় দিনে (৩ অক্টোবর) তলব করা হয়। আর এবার দিল্লি যাত্রার মাত্র ১৪ ঘন্টা আগে পূর্ব রেলের তরফে জানানো হল, বিশেষ ট্রেন পাওয়া যাবে না। ফলে কিন্তু তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে এ কথা বলাই বাহুল্য।
আরও পড়ুনঃ দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের
শনিবার সকাল ৮টায় হাওড়া স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ছাড়ার কথা থাকলেও এখন পুর্ব রেল জানিয়ে দিল, এরকম কোনও বিষয় তাঁদের জানা নেই। আসলে দলের কর্মীদের নিয়ে দিল্লিতে যাবার জন্য একটি গোটা ট্রেন ‘বুক’ কুরতে চেয়েছিল তৃণমূল। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে রয়েছেন কয়েক হাজার ঘাসফুল কর্মী। কিন্তু, ট্রেনই নেই! আর এই বিষয়টিকে বিজেপি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি হিসাবেই দেখছে তৃণমূল শিবির।

প্রসঙ্গত, শাসকদল সূত্রে জানা গিয়েছিল, ২২ বগির একটি এক্সপ্রেস ট্রেন বুক করা হয়েছে। তৃনমূল ৫০ লাখ টাকা ভাড়া এবং ১১ লাখ টাকা জামানত (কশান মানি) রেখে আইআরসিটিসি-র কাছে বিশেষ ট্রেনের আবেদন করেছিল। শুক্রবার জানা যাচ্ছে, পূর্ব রেল এমন কোনও বিশেষ ট্রেন দিচ্ছে না। তবে রেলের পক্ষ থেকে তৃণমূলকে কোনও চিঠি দেওয়া হয়নি।

পূর্ব রেলের পক্ষে একটি চিঠি দেওয়া হয়েছে ভারতীয় রেলের অধীনে আইআরসিটিসি-কে। সেখানে রেল জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের জন্য যেমন যেমন বগির উল্লেখ করে আইআরসিটিসি ট্রেন চেয়েছে তা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। পূর্ব রেলের আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘আইআরসিটিসি আমাদের কাছে ট্রেনের জন্য বলেছিল। কিন্তু যেমন বগির ট্রেন চাওয়া হয়েছিল তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা সেটা আইআরসিটিসিকে জানিয়ে দিয়েছি।’’
Yet ANOTHER piteous attempt to stop us!
The Eastern Railway authorities have denied our request for a special train to take the deprived MGNREGA and Awas Yojana beneficiaries to Delhi.
However, their devious tactics won’t deter our commitment to secure Bengal’s rightful dues!… pic.twitter.com/2z35kGSVJz
— All India Trinamool Congress (@AITCofficial) September 29, 2023
এ নিয়ে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ”আমাদের আটকাতে আরও একটি পদক্ষেপ। তবু আমরা নিজেদের প্রাপ্য আদায়ের জন্য লড়াই চালিয়ে যাব। পশ্চিমবাংলার মানুষের সামনে তাঁদের এমন কুঁকড়ে যেতে দেখে ভাল লাগছে।” তৃণমূলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও এই ঘটনার নিন্দা জানানো হয়েছে।
প্রথমে ED এবার Rail, অনুমোদন মিলল না বিশেষ ট্রেনের, দিল্লি যাত্রার আগে জোড়া ধাক্কায় কাবু TMC
আগামী ৩রা অক্টোবর ফের একবার লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে ২ আর ৩ তারিখ দিল্লিতে বাংলার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঘেরাও অভিযান রয়েছে তৃণমূলের। যার মূল উদ্যোক্তা স্বয়ং অভিষেক। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো চ্যালেঞ্জের সুরে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়ে দিয়েছেন, তিনি দিল্লি যাবেনই। এমনকি এও বললেন, যদি কারুর ক্ষমতা থাকে তাহলে সে আটকে দেখাক! এবার বিশেষ ট্রেন না মিললে তৃণমূল কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

The BJP-led center has deprived the rural poor and workers of their rightful dues by withholding funds for MGNREGA and AWAS YOJANA.
They have remained mute spectators to our repeated pleas for redressal.
But we declare, ENOUGH IS ENOUGH.
We stand united in upholding their… pic.twitter.com/tpsGg88shc
— All India Trinamool Congress (@AITCofficial) September 29, 2023








