Rahul-Priyanka: অভিমানের পাহাড় ভাঙছে! পুরোনো তিক্ততা মুছে একসঙ্গে থাকতে চলছেন তারকা যুগল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টলি জগতের অন্যতম জনকপ্রিয় তারকা যুগল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়ঙ্কা সরকার। খাতা-কলমে এখনও স্বামী-স্ত্রী রাহুল-প্রিয়াঙ্কা। কিন্তু বিগত কয়েক বছর ধরে তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে কম ঘানাঘুষো হয়নি। তবে ছেলের জন্ম হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্কের গতিব বদলায়। নানান অনুষ্ঠানে একইসঙ্গে বাবা-মা হয়ে প্রকাশ্যে আসতে দেখা যায় তাঁদের। কিন্তু অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ছিল, কবে আবার সব কিছু ঠিক করে একসঙ্গে ফিরবে এই তারকা জুটি!

আরও পড়ুন: Saltlake Fire: সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! নেপথ্যে কোন কারণ? নমুনা সংগ্রহে ফরেনসিক টিম

WhatsApp Image 2023 04 24 at 6.13.35 PM

অবশেষে অনুরাগীদের সব ইচ্ছে পূরণ হতে চলছে! অভিমানের পাহাড় ভেঙে অবশেষে এক ছাদের তলায় আসতে চলছেন টলি তারকা যুগল রাহুলপ্রিয়াঙ্কা। বিচ্ছেদ ভুলে কাছাকাছি আসতে চলছে তাঁরা, এমনটাই সূত্রের খবর! তাহলে কি ছেলের জন্যই সহজ হল রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক! উঠছে একাধিক প্রশ্ন!

WhatsApp Image 2023 04 24 at 6.13.35 PM 2

এবার এপ্রসঙ্গে মুখ খুলেছে রাহুল-প্রিয়াঙ্কা দুই জনেই! এই নিয়ে একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, “অনেক দিন থেকেই মামলা চলছিল। এবার সেটা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছি। এখনও শিফ্‌ট করিনি, তবে খুব শীঘ্রই থাকব একসঙ্গে। ছেলের কথা ভেবেই এই সিদ্ধান্ত! সে শুনেই খুব খুশি।”

অভিমানের পাহাড় ভাঙছে, একসঙ্গে ফিরবে এই তারকা জুটি

WhatsApp Image 2023 04 24 at 6.13.35 PM 1
অভিমানের পাহাড় ভাঙছে, একসঙ্গে ফিরবে এই তারকা জুটি

অন্যদিকে, এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “চিরকালই আমাদের বন্ধুত্ব ছিল। একসঙ্গে কয়েকটা বাসন থাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনভাবেই ঠিক আমাদের সঙ্গেও হয়েছিল। তবে আমরা পরস্পরের প্রতি কাজের জায়গায় যে মিউচুয়াল রেসপেক্ট সেটা সবসময় ছিল। কিন্তু এখন ছেলের জন্য আমরা আবার একসঙ্গে থাকতে চলছি! এতে আমার ছেলে খুব খুশি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত