‘নদীতে ভাসছে অসংখ্য লাশ, কিন্তু প্রধানমন্ত্রী নতুন সাংসদ ভবন ছাড়া কিছু দেখছেন না,’ কটাক্ষ রাহুলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নদীতে ভাসছে লাশ। ঘটনাটি গাজিপুর এলাকার। দিন দুয়েক ধরে যমুনার জলে ভেসে বেড়াচ্ছে মৃত দেহ। স্থানীয় বাসিন্দাদের ধারণা করোনা আক্রান্তদের মৃত্যু লুকোতেই হাসপাতালগুলি এই সমস্ত মৃত দেহ নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। এলাকারবাসীদের অভিযোগ অস্বীকার করে প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুদেহগুলি কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ আগামী ৩ মাস আলাপনই থাকুন মুখ্যসচিব পদে, কেন্দ্রের অনুমতির অপেক্ষায় মমতার সরকার

এ প্রসঙ্গে গাজিপুরের জেলাশাসক এমপি সিং বলেন, ”আমরা খবর পেয়েছিলাম। আমাদের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। দেহ কোথা থেকে ভেসে আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিযে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে রাহুল লিখেছেন, ”নদীতে ভাসছে একাধিক লাশ। হাসপাতালগুলিতে মৃতদেহের স্তূপ তৈরি হয়েছে। মানুষের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি চোখে রঙিন চশমা পড়ে নতুন সংসদ ভবন ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না।”

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা মোকাবিলায় কার্যত ব্যার্থ যোগীর সরকার। সংক্রমণে মৃত্যুর সংখ্যা লুকোতেই ভাসিয়ে দেওয়া হচ্ছে দেহ। আবার অনেক সময় হিন্দুরা মৃত্যু দেহ পোড়ানোর কাঠের অভাবের কারণে লাশ নদীর জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন