নজরবন্দি ব্যুরোঃ আগামী ৩ মাস আলাপনই থাকুন মুখ্যসচিব পদে, সদ্য গঠিত সরকারের হালহকিকত জানা তাঁর। তৃতীত বারের জন্য ক্ষমতায় বসে কেন্দ্রের কাছে মুখ্যসচিব হিসেবে আলাপনের মেয়াদ বাড়াতে আবেদন জানিয়েছে রাজ্য। স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব হিসেবে সামলেছেন আম্ফানের ধাক্কা, পের করেছেন ২১ এর বিধানসভা নির্বাচন। গত বছর থেকে এখনো পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি সামলে চলেছেন তিনি। মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হতে চলেছে এই মাসের শেষের দিকে।
আরও পড়ুনঃ আপাতত স্থগিত মাধ্যমিক, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ


১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার,কাজ শুরু হাওড়ায় জেলাশাসক হিসেবে। এছাড়া দায়িত্ব সামলেছেন উত্তর এবং দক্ষিন চব্বিশ পরগণার। দায়িত্ব সামলেছেন একাধিক দপ্তরের। কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার হিসাবেও কাজ করেছেন আলাপন। রাজ্যের পরিবহণ, এমএসএমই সহ একাধিক দফতরে সচিব হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয়, সাময়িকভাবে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবেও কাজ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
এই মুহুর্তে রাজ্যের হাল হকিকত নখদর্পনে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেন তাঁর ওপর। দীর্ঘ মহামারী কাল এবং বিধানসভার নির্বাচন কালে সামলেছেন, অভিযোগের আঙুল ওঠেনি তাঁর দিকে। আগেও একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন । নবান্ন সূত্রের খবর করোনা এবং নির্বাচন কালে আলাপনের কার্যকরীতায় খুশি মুখ্যমন্ত্রী খোদ। গত এক বছর ধরে যেভাবে রাজ্যের কোভিড পরস্থিতি সামলেছেন তিনি, তাতে এই মুহুর্তে আলাপন মুখ্যসচিব থাকলে সুবিধে হবে নব গঠিত রাজ্য সরকারের। আর সেই কারণেই কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য।
আগামী ৩ মাস আলাপনই থাকুন মুখ্যসচিব পদে, এই আবেদন নিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ কাল কেন্দ্রের অনুমতি সাপেক্ষে। কেন্দ্র সবুজ সংকেত দিলেই মমতা সরকারের তৃতীয় পর্যায়ে প্রথম কয়েকমাস মুখ্যসচিব থাকবেন আলাপনই। উল্লেখ্য, ২০১১ তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন সমর ঘোষ। নতুন প্রশাসনের কাজের সুবিধার্থে তাঁর মেয়াদও এভাবেই বাড়ানো হয়েছিল।









