প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার লেখা বইতে রাহুল-মনমোহনদের ‘অপমান’! আদালতে দায়ের অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা বই ‘আ প্রমিসড ল‌্যান্ড‘ এখন ভারতীয় রাজনীতির মূল আলোচ্য বিষয়।কিন্তু এই বহুল চর্চিত বইটি এবার ওবামাকে অনাবশ্যক ঝামেলায় ফেলতে চলেছে। কারণ, ওই বইয়ে কংগ্রেসের দুই শীর্ষনেতা রাহুল গান্ধী এবং মনমোহন সিং সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জেরে ওবামার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।

আরও পড়ুনঃ জম্মু হাইওয়েতে সেনা জঙ্গি সংঘর্ষ, নিকেশ ৪ জঙ্গি ও আহত দুই সেনাকর্মী

তাঁর দাবি, “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নাহলে মার্কিন দূতাবাসের সামনে অনশনে বসবো।”জ্ঞানপ্রকাশ শুক্লা, অল ইন্ডিয়া রুরাল বার অ্যাসোসিয়েশনের সভাপতির  দাবি,”ওবামার লেখা বইয়ে যেভাবে কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে আক্রমণ করা হয়েছে, তা ভারতের সার্বভৌমত্বে আঘাত।

রাহুল এবং মনমোহন, দুই নেতারই হাজার হাজার সমর্থক ভারতে আছেন। ওবামার মন্তব্যে ব্যথিত হয়ে যদি কংগ্রেসের দুই শীর্ষ নেতার অনুগামীরা রাস্তায় নেমে আসেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আগেভাগেই ওবামার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিৎ।”

প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার লেখা বইতে রাহুল-মনমোহনদের ‘অপমান’! উত্তরপ্রদেশের প্রতাপগড় আদালতে একটি আরজি দাখিল করেছেন ওই আইনজীবী। এবং সাফ জানিয়ে দিয়েছেন এফআইআর যদি দাখিল না হয়, তাহলে মার্কিন দূতাবাসের সামনে অনশনে বসবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন