নজরবন্দি ব্যুরো: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছে গুজরাতের সুরতের একটি আদালত। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল।
আরও পড়ুনঃ শিবপুরে যাওয়ার পথে সুকান্তকে বাধা, পুলিশের সঙ্গে বচসায় রাজ্য বিজেপি সভাপতি

সূত্রের খবর, ২০১৯-এর মোদী পদবি মামলার রায় এবং সাজাকে চ্যালেঞ্জ করে সুরতের দায়রা আদালতে আবেদন করতে চলেছেন সাংসদ পদ খারিজ হওয়া এই কংগ্রেস নেতা। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন তিনি। কিন্তু সেই রায়ের ১০ দিন পরও রাহুল কোনও আবেদন করেননি।
অনেক হল রাজনীতি, মোদী পদবি ইস্যুতে অবশেষে আদালতের পথে রাহুল

বস্তুত, নিজের সাংসদ পদ বাতিল হয়ে যাওয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছিলেন রাহুল। বলেই মনে করছে বিজেপি। অবশেষে সোমবার তিনি সুরাটের সেশনস কোর্টে আবেদন করতে চলেছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি।



