দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বৃহস্পতিবার বাংলায় পৌঁছায়। কোচবিহারে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলায় ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার আচমকাই কর্মসূচি স্থগিত রেখে দিল্লি ফিরে গেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্যাপারটা কী?

দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?

আরও পড়ুন: মোদীকে নিয়ে গান বাধল বিজেপি, কেন জনতা তাঁকেই চায়? ১০ বছরের হাইলাইটস ২ মিনিটে!

রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বঙ্গ সফর নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁকে কংগ্রেসের এই কর্মসূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। এরপরই বৃহস্পতিবার অসমের সীমানা থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার উত্তরবঙ্গে পৌঁছায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বক্সীরহাটে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে স্বাগত জানান অধীর চৌধুরী। আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তরপর্ব হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বক্সীরহাটে কিছুক্ষণের সভার পর তুফানগঞ্জে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে তাঁরা সোজা চলে যান কোচবিহার শহরের উদ্দেশ্যে।

দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?
দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?

বাংলায় ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই কর্মসূচি স্থগিত রাখতে হয়। বৃহস্পতিবার দুপুরেই তড়িঘড়ি দিল্লি ফিরে গেলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর জরুরী তলবেই হাসিমারা থেকে বিশেষ বিমানে রাজধানী রওনা দেন কংগ্রেস নেতা। সূত্রে খবর, বাংলায় কর্মসূচি স্থগিত রাখার বিষয়টি আগে থেকেই স্থির ছিল। আজ রাতে দিল্লি যাওয়ার কথা ছিল রাহুলের। তবে মায়ের জরুরী তলব পেয়ে দুপুরেই রওনা দেন তিনি।

দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?

দিল্লি ফিরছেন Rahul Gandhi, বাংলায় ন্যায় যাত্রা করবে না Congress?

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ইন্ডিয়া জোটের ভাঙনের জল্পনা জোরালো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে জানিয়েছেন, বাংলায় একা লড়াই করবে তৃণমূল। সর্বভারতীয় ক্ষেত্রে জোটের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনের পর ভাবা হবে। অন্যদিকে, পাঞ্জাবে একা লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে আম আদমি পার্টি। এই আবহে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায়েও অন্য সুর। সম্প্রতি নাম না করেই পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত