লোকসভা নির্বাচন (Loksabha Elelction 2024) দোরগোড়ায়। সরাসরি প্রচারে নেমে পড়ল বিজেপি (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কর্মকাণ্ড নিয়ে তৈরি হল গান। সঙ্গে ঝাঁ চকচকে ভিডিও। গানের মূল কথা, ‘স্বপ্নে নেহি হকিকত বনতে হ্যায়, ইস লিয়ে তো সব মোদী কো চুনতে হ্যায়’ অর্থাৎ, ‘স্বপ্ন নয় বাস্তবে কাজ করে দেখায় বিজেপি, সেই কারণেই জনতা বারবার মোদীকেই বেছে নেয়’। গানটি তার সুর ও কথার জন্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা ‘দেখে’ লোকসভায় প্রার্থী দেবে বিজেপি, বাংলা নিয়ে ‘বিশেষ’ ভাবনা মোদী-শাহের


লোকসভা ভোটের (Loksabha Elelction 2024) দামামা বেজে গিয়েছে। ৫ বছর পর ফের দেশজুড়ে ভোট উৎসব। এবার জিতলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে বসবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর মোদীই যে বিজেপির (BJP) প্রধান মুখ তা আবারও বোঝা গেল লোকসভার প্রচারমূলক গানে। বিগত ১০ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কীভাবে সামনের দিকে এগিয়েছে দেশ তা দেখানো হয়েছে ভিডিওতে। আর প্রতিটি পংক্তিতে বলা হয়েছে, কেন জনতা বারবার মোদীকেই বেছে নেয়!

এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি (BJP)। চন্দ্রযান সাফল্য থেকে শুরু করে রামমন্দির উদ্বোধন সব কিছুই এসেছে গানের দৃশ্যায়নে। পাশাপাশি, নোটবন্দি, দুর্নীতি দমন, উন্নয়নের দৃশ্য তো আছেই। এছাড়া, গোটা বিশ্বে কীভাবে মোদীর (Narendra Modi) নেতৃত্বে ভারতের দাপট বৃদ্ধি পেয়েছে তাও ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে, কোনও নামী সংস্থার মিউজিক ভিডিও-এর চেয়ে বিজেপির (BJP) এই প্রচারমূলক ভিডিও একেবারেই কম নয়। গানের সুরে যে দেশাত্মবোধক মেজাজ রাখা হয়েছে তাও মানুষের মনে দাগ কাটতে বাধ্য।



মোদীকে নিয়ে গান বাধল বিজেপি, কেন জনতা তাঁকেই চায়? ১০ বছরের হাইলাইটস ২ মিনিটে!
প্রসঙ্গত, প্রতিবারই লোকসভা ভোটে (Loksabha Elelction 2024) চমক থাকে বিজেপির। ২০১৪ সালে ‘আব কি বার মোদী সরকার’ স্লোগান নিয়ে ভোটযুদ্ধে নামে গেরুয়া দল। এরপর ২০১৯ সালে বিজেপির (BJP) স্লোগান ছিল, ‘ফির এক বার মোদী সরকার’। আর এবারের স্লোগান, ‘তিসরি বার মোদী সরকার, আব কি বার ৪০০ পার’। সঙ্গে থাকল, ‘ইস লিয়ে তো সব মোদী কো চুনতে হ্যায়’!








