আরজি কর-কান্ডে সরব রাহুল গান্ধী, হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তুললেন প্রশ্ন

আরজি কর-কান্ডে সরব রাহুল গান্ধী। হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তুললেন প্রশ্ন। নির্যাতিত পরিবারের উদ্দেশ্যে জানালেন সমবেদনা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজ। ইতিমধ্যেই রাজ্য থেকে শুরু করে গোটা দেশে কর্ম বিরতির ডাক দিয়েছে চিকিৎসকরা। সেই সঙ্গে আজ বুধবার গোটা ভারতে সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছেন চিকিৎসক সংগঠন। এবার নারকীয় ঘটনার বিরোধিতা করে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এদিন আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনায় হতবাক গোটা দেশ। যেভাবে তার বিরুদ্ধে সংঘটিত নৃশংস ও অমানবিক কর্মকাণ্ডের থমকে দাঁড়াচ্ছে, তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে।” পাশাপাশি এদিন তিনি বাংলার প্রশাসনিক ব্যবস্থার উপরও প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন,”অভিযুক্তের বিচার না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ওপর গুরুতর প্রশ্ন তুলেছে।”

এছাড়াও তিনি বলেন, “ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকে, তাহলে অভিভাবকরা কিসের ভিত্তিতে তাদের মেয়েকে বিদেশে পড়তে আস্থা রাখবেন? নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ? হাতরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত, প্রতিটি দল এবং প্রতিটি অংশকে গুরুতর আলোচনার জন্য একত্রিত হতে হবে এবং মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘটনার বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এই অসহনীয় দুর্ভোগে আমি নির্যাতিত পরিবারের পাশে আছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর