কংগ্রেসে যোগ দেওয়ার বার্তা রাহুলের, ‘আমি অপারগ’ জানালেন শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসে যোগ দেওয়ার বার্তা রাহুলের, সূত্রের খবর আজ শুভেন্দু অধিকারীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাহুল গান্ধী। বার্তা বাহকের মাধ্যমেই শুভেন্দু অধিকারীকে কংগ্রেসে যোগ দিতে আমন্ত্রন জানান রাহুল গান্ধী। যদিও সেই আমন্ত্রন সৌজন্যের সাথেই ফিরিয়ে দিয়েছেন শুভেন্দু। সূত্রের খবর, শুভেন্দু পরিষ্কার করে জানিয়েছেন কংগ্রেসে যোগ দিতে তিনি অপারগ। এখন যা পরিস্থিতি তাতে কংগ্রেসে যোগ দেওয়া কোনমতেই সম্ভব নয়।

আরো পড়ুনঃ স্কুল খোলার সম্ভাবনা নেই ফেব্রুয়ারির আগে! কি বলছে শিক্ষা দফতর?

কিন্তু কেন এমন বললেন শুভেন্দু? শুভেন্দু অধিকারীর এক অনুগামী জানিয়েছেন, “দাদা সর্বদা সত্যের সঙ্গ দিয়ে এসেছে। এখন তৃণমূল কে হঠানোর মত জায়গায় নেই কংগ্রেস। সুতরাং কংগ্রেস বিকল্প হতে পারেনা। তাছাড়া নন্দীগ্রামে সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দাদা। রাজ্যে কংগ্রেস এখন সেই সিপিএমের সাথেই জোট বেঁধেছে। তাই কোনভাবেই কংগ্রেসে যোগ দেওয়া সম্ভব নয়।”

এদিকে, তৃনমূলের বিধায়ক পদ থেকে এখনও না সরলেও শুভেন্দুর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর আগামী শনিবার অমিত শাহের বঙ্গ সফরের দিনই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু সহ এক ঝাঁক তৃণমূল সদস্য। এদিকে জল্পনা আরও জোরদার করল কৈলাস বিজয়বর্গীয়র শুভেন্দুকে করা ফোন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একে শুধুমাত্র সৌজন্যমুলক ফোন বলা হলেও এই ফোন নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। সুত্রের খবর প্রায় ৪ মিনিট কথা হয় তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপির সাধারন সম্পাদকের। দুই তরফ থেকেই একে সৌজন্যমূলক এবং শুধুমাত্র শুভেচ্ছাবার্তা হিসেবে বলা হয়েছে।

অমিত শাহের হাত ধরে আগামী শনিবারই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে, কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর শুভেন্দু অধিকারীর জন্যে Z+সিকিওরিটির ব্যাবস্থা করা হয়েছে। সাথে দেওয়া হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি। উল্লেখ্য বিষয় হল,  রাজ্যের তিনটি দফতরের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু এর আগে ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্তু কিছুদিন আগে সেই নিরাপত্তা ছেড়ে দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন