নজরবন্দি ব্যুরোঃ সামান্য উপসর্গ ছিল, পরীক্ষায় রিপোর্ট পজেটিভ! ট্যুইট করোনা আক্রন্ত রাহুল গান্ধীর। সুস্থতার হার একটু বাড়তেই ফের নতুন রুপে ফিরে এসেছে করোনা। দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে সংক্রমণ। করোনার নয়া স্ট্রেনে জেরবার বিশ্ব। সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে ওয়াকিবহাল মহল থেকে চিকিৎসক মহল। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে হাতের বাইরে যাবে বলেও আশঙ্কা করছে সকলে। ইতিমধ্যেই দেশের একাধিক যায়গায় ঘাটতি দেখা গেছে হাসপাতালের বেড থেকে অক্সিজেনের।
আরও পড়ুনঃ সভা-মিছিলের সঙ্গে বাড়বে সংক্রমণ, শেষ দু’দফার ভোট একসাথে করাতে কমিশনে তৃণমূল


সামান্য উপসর্গ ছিল, পরীক্ষায় রিপোর্ট পজেটিভ! ট্যুইট করোনা আক্রন্ত রাহুল গান্ধীর। একদিকে কোভিডে আক্রান্ত হয়েও বেড পাচ্ছেন না বহু মানুষ। একাধিক যায়গায় পরিলক্ষিত হয়েছে একই বেডে শুয়ে আছেন একাধিক কোভিড পেশেন্ট। এর মধ্যেই গবেষণা বলছে এবারের ভাইরাস বায়ু বাহিত। বারবার বলা হছে কড়া সতর্কীকরণের কথা। মাস্ক থেকে স্যানিটাইজার ব্যবহারের কথা জানান দেওয়া হচ্ছে প্রতি মুহুর্তে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৭৬১ জনের। একদিনে আক্রান্তের হার একটু কমলেও কমেনি মৃত্যু হার। অন্যদিকে চলছে ভোট এবং ভোটের প্রচার। এই আবহে নির্বাচনী প্রচার সহ মিটিং-মিছলের কারনে আক্রান্ত হচ্ছেন একাধিক নেতা মন্ত্রী।


আগের দিনই করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার আক্রান্ত হলেন প্রাক্তন কংগ্রস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ ট্যুইটারে একথা জানিয়েছেন তিনি নিজেই। সঙ্গে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরেই সামান্য মাত্রায় উপসর্গ ছিলই। পরীক্ষা করানোয় রিপোর্ট পজেটিভ আসে। গত ক’য়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেন এই বিষয়েও অনুরোধ করেছেন তিনি। প্রসঙ্গত কয়েকদিন আগেই বাংলায় কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি।







