নজরবন্দি ব্যুরো: এ যেন সত্যিই এক মেগা কামব্যাক। একে একে সব কিছুই ফিরে পাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথমে সাংসদ পদ, আর তারপরে দিল্লির সাংসদ বাংলো। প্রাপ্তিযোগ লেগেই আছে রাহুলের সঙ্গে। আর এবার হারানো বাংলো ফিরে পেয়ে কী বললেন ওয়ানেড়ের সাংসদ?
আরও পড়ুন: ঘরে ফেরার তোড়জোড় শুরু, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বুদ্ধবাবুর বাড়িতে মেডিক্যাল টিম
মোদী পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাত আদালত। দীর্ঘ সাড়ে চার মাস ধরে ‘ঘরছাড়া’ ‘পদহীন’ রাহুল। এবার সুপ্রিম কোর্ট রাহুলের সাজার রায়ে স্থগিতাদেশ দেওয়ায় প্রথমে সাংসদ পদ আর এবার বাংলো ফিরে পেলেন রাহুল। ফিরে পেয়েই রাহুলের বয়ান, “গোটা দেশটাই তো আমার বাড়ি”।
আজ লোকসভার বাদল অধিবেশনে উপস্থিতও ছিলেন রাহুল। কেন্দ্রের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস, তা নিয়ে বক্তৃতা করার কথাও ছিল তাঁর। যদিও আজ বক্তৃতা করেননি রাহুল। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার লোকসভায় নরেন্দ্র মোদী-রাহুল গান্ধী মেগা ডুয়েল হতে পারে।
“Mera ghar poora Hindustan hai,” Rahul Gandhi on his Delhi bungalow
Read @ANI Story | https://t.co/pJdjI9EHfk#RahulGandhi #TughlaqLane #Congress pic.twitter.com/4wBMXpm5xR
সদ্য প্রকাশিত
‘মাফিয়ারাজ’ বন্ধে কড়া বার্তা শঙ্কর ঘোষের, থানায় গিয়ে পুলিশকে বললেন— ‘দ্বিতীয়বার যেন আসতে না হয়’
বাংলায় শিল্পে নতুন গতি? ১,৬০০ কোটির বিনিয়োগ প্রস্তাবের দাবি, শিল্প ফেরাতে বড় বার্তা অর্থমন্ত্রীর— ANI Digital (@ani_digital) August 8, 2023








