নজরবন্দি ব্যুরো: চমক শেষ দু’দফায়, নির্বাচনী প্রচারের ‘শো-স্টপার’ হতে পারেন রাহুল গান্ধী। আপাতত সূত্রের খবর তেমনটাই, তবে এখনো পর্যন্ত দিন ক্ষণ ঠিক হয়নি বলেই জানা গেছে। একদিকে যখন বিজেপির হয়ে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা প্রয়াসই আসছেন রাজ্যে, সভা করছেন একাধিক, স্টার ক্যাম্পেনার হয়ে প্রচার করছেন মিঠুন চক্রবর্তী, অন্যদিকে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন সমাজবাদী পার্টির তরফ থেকে জয়া বচ্চন, তখন প্রশ্ন উঠছিলই এই নির্বাচনে কংগ্রেসের হাই কম্যান্ডের কেউই কেনো আসছেন না প্রচারে।
আরও পড়ুনঃ কল্যাণ রাজীবের মত ভালো দেখতে নয় কিন্তু আপনাদের পাশে থাকবে: ডোমজুড়ে মমতা।
উত্তরে গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন ঠিক সময় মতো বাংলায় নির্বাচনী প্রচারে আসবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। দিন কয়েক আগেই বাংলায় ভোট প্রচারে এসেছিলেন জিতিন প্রসাদ, গত মঙ্গলবার দিল্লি ফিরে গেছেন তিনি, সূত্রের খবর ছিল দিল্লিতে মূলত রাহুল গান্ধীর বঙ্গ সফরসূচি ঠিক করতেই গিয়েছেন তিনি, কিন্তু গিয়েই রিপোর্টে কোভিড পজিটিভ হন তিনি।
চমক শেষ দু’দফায়, তাতে অনেকেই মনে করছিলেন পিছিয়ে যেতে পারে রাহুল গান্ধীর রাজ্যে আসা। তবে গতকালই অধীর চৌধুরী জানিয়েছিলেন ঠিক সময় মতোই বাংলায় আসবেন দলের শীর্ষ নেতারা। আর তাঁর কথার দিন ঘুরতেই কংগ্রেস সূত্রে জানানো হয়েছে বাংলার শেষ দু দফার ভোটের আগে রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী। তবে দিন ক্ষণ জানানো হয়নি এখনো।
শেষ দু দফাতেই আসছেন কেনো সর্বভারতীয় নেতৃত্ব প্রশ্ন উঠেছে সেই বিষয়েও। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, বাংলায় এখনো দাপটের সঙ্গে কংগ্রেস রাজ্য চলে মূলত মালদহ এবং মুর্শিদাবাদে। শেষ দু দফায় ভোট আছে ওই দুই জেলায়, তাই পাখির চোখ শেষ দফা দুটিকে করেই রাজ্যে আসছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।



