Rahul Dravid: টি২০-র নেতৃত্ব, IPL থেকে বিরাট-রোহিতদের ওয়ার্কলোড, সব নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ: গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ভারতীয় ব্যা টিংয়ের তিন তারকাকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুলকে নিয়ে বলাবলি শুরু হয়েছিল যে, তাঁরা কি আর টি-টোয়েন্টি খেলবেন?

আরও পড়ুনঃ মার্চ মাসে সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক উপহার 

ঘটনা হল, সেই বিশ্বকাপের পর থেকে আর কোনও টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি রোহিত-রাহুল-বিরাটকে। টি-টোয়েন্টি টিমের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। আর এরপর থেকেই মনে করা হচ্ছিলো আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিকই । সোমবার প্রাক্ ম্যা চ সাংবাদিক সম্মেলনে এসে কিন্তু অন্য কথা জানালেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

টি২০-র নেতৃত্ব, IPL থেকে বিরাট-রোহিতদের ওয়ার্কলোড, সব নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

তাঁকে প্রশ্ন করা হয়, নেতৃত্ব ভাগাভাগি হয়ে গিয়েছে কি না? ভারতীয় কোচ উত্তরে বলেন, ‘‘আমি অন্তত জানি না, নেতৃত্ব ভাগাভাগি হয়েছে বলে। আপনাদের প্রশ্নটা নির্বাচকদের জিজ্ঞাসা করা উচিত। এটুকু বলতে পারি, আমার কাছে এ রকম কোনও খবর নেই।’’

কিন্তু রাহুল জানিয়ে দেন যে যদি চোট না পান কোন সিনিয়ার ক্রিকেটার তাহলে তিনি আইপিএল খেলবেন। পাশাপাশি তাঁর আশ্বাস, বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারের ওয়ার্কলোডের ব্যাপারটিও মাথায় রাখা হবে। সম্প্রতি BCCI জানিয়েছিল যে বিশ্বকাপের বাছাই তালিকায় থাকা ক্রিকেটারদের ওয়ার্কলোড আইপিএলে নজরে রাখা হবে।

টি২০-র নেতৃত্ব, IPL থেকে বিরাট-রোহিতদের ওয়ার্কলোড, সব নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়
টি২০-র নেতৃত্ব, IPL থেকে বিরাট-রোহিতদের ওয়ার্কলোড, সব নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

এই নিয়ে রাহুল বলেন, “আইপিএলের সময় এনসিএ এবং আমাদের চিকিৎসক দল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। ওদের জিজ্ঞাসা করবে কোনও ক্রিকেটারের চোট বা অন্য কিছু সমস্যা রয়েছে কিনা। যদি সে রকম কোনও সমস্যা থাকে, তা হলে সেই ক্রিকেটারকে আইপিএল না খেলতে দেওয়ার অধিকার বোর্ডের রয়েছে।”

টি২০-র নেতৃত্ব, IPL থেকে বিরাট-রোহিতদের ওয়ার্কলোড, সব নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

3 15

তিনি আরও বলেন, “আইপিএলও একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাই ফিট থাকলে ক্রিকেটারদের সেখানে খেলতে দেওয়া যেতেই পারে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট এক জন ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে কেমন খেলছে, সেটা জানার জন্য তাঁকে আইপিএলে খেলতে দেওয়া দরকার।”

তৃতীয় ওয়ান ডে, ইন্দোর,দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর