Rahul Gandhi: সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাদল অধিবেশনে বিরোধী আনা অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ ঘন্টা ২০ মিনিটের বক্তব্যে বিরোধীদের ধুয়ে দেন তিনি। মোদীর বক্তৃতা নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মণিপুর জ্বলছে, আর সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! এটা কি শোভা পায়?

আরও পড়ুন: রাজি ছিলেন না রাহুলের শাস্তি মকুবে, সোজা গুজরাত থেকে পাটনায় বদলি করল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার মোদী বলেন, “ভগবান চান এনডিএ ২০২৪ সালেও সরকার গঠন করুক ভারতে। তার জন্যই তিনি বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মধ্যে দিয়ে এই সুযোগ করে দিয়েছেন আমাদের। আপনাদের ধন্যবাদ। আমার একটা কথা অন্তত শুনেছেন। ২০১৮ সালে আমি আপনাদের বলেছিলাম ২০২৩-এ অনাস্থা আনার জন্য। আপনাদের একটা গোপন কথা বলি, ঈশ্বরের কাছে এক অদ্ভুত বর পেয়েছেন বিরোধীরা। ওঁরা যাঁদেরই খারাপ চেয়েছেন, তাদেরই ভাল হয়েছে। বিশ্ব জুড়ে ভারতের ধন্য ধন্য হচ্ছে তাতে যাতে কারও ‘নজর’ না লেগে যায় তার ব্যবস্থা করেছেন বিরোধীরাই। বিরোধীরা কালো কাপড় পরে এসে ভারতের গায়ে কালো টিকা লাগিয়ে দিয়েছেন”। এদিকে মোদীর বক্তৃতায় ১ ঘণ্টা ৩২ মিনিট পর্যন্ত অনাস্থা প্রস্তাবের মূল আলোচ্য মণিপুরের প্রসঙ্গ না আসায় ধৈর্যচ্যূত বিরোধীরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

এরপরেই মণিপুর প্রসঙ্গে মুখ খোলেন তিনি। এবং, মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে কংগ্রেসকে দায়ী করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধীর বলেছিলেন, “মণিপুরের ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি”। এই প্রসঙ্গেও মোদী বলেন, ওঁদের যা মনে আছে, সেটাই বলে ফেলেন। ওঁরা ভারত মাতাকে তিন টুকরো করেছেন”।

সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের
সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

শুক্রবার প্রধানমন্ত্রীর লোকসভার ভাষণ নিয়ে পাল্টা কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তাঁর বয়ানে, “লোকসভায় দু’ঘন্টা ধরে ভারতের প্রধানমন্ত্রী বক্তৃতা করলেন হেসে হেসে। কখনও জোক বলছেন বিজেপি সাংসদরা হাসির রোল তুলছে। নানান রকম অঙ্গিভঙ্গি করছেন। মণিপুরের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে এরকম করা কি শোভা পায় ভারতের প্রধানমন্ত্রীর। রাহুল গান্ধী এখানে কিছু নয়। বিষয়টা ছিল মণিপুর। সেটা নিয়ে কটা শব্দ খরচ করলেন তিনি? আমরা মণিপুরে গিয়ে দেখেছি ওখানে রাজ্যতা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে কুকিরা বলছে মেইতেই মারব, মেইতেইরা বলছে কুকি মারব। আমি সেই পরিপ্রেক্ষিতেই বলেছিলাম ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি”।

সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের
সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের
সংসদে হেসে হেসে মজা করে মণিপুর নিয়ে বক্তৃতা করছেন ভারতের প্রধানমন্ত্রী! শোভা পায়? প্রশ্ন রাহুলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত