শীর্ষ আদালতে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি

শীর্ষ আদালতে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। ৫ই সেপ্টেম্বর তথা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি স্থগিত রাখা হলো।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীর্ষ আদালতে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বসছেনা প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে পিছিয়ে গেল আর জি কর মামলার তৃতীয় শুনানি। অর্থাৎ ৫ই সেপ্টেম্বর তথা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি স্থগিত রাখা হলো। নোটিশ দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের রেজিস্টার। যেই শুনানিকে কেন্দ্র করে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত মানুষের টা আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে ছিল। সেই শুনানি পিছিয়ে যাওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

গত কয়েকদিন ধরেই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আসছেন না। তার কারণ হিসেবে যেমনটা জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন তাই এমত অবস্থায় তিনি কোর্টের দরজা পেরোচ্ছেন না বেশ কয়েকদিন। আর সে কারণেই আগামীকালও সুপ্রিম কোর্টে উপস্থিত থাকছেন না প্রধান বিচারপতি। ফলে আর জি কর মামলা সহ বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আর পাঁচটা শুনানি থেকে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই আরজিকর মামলার শুনানি।

কারণ রাজ্যের রাজনৈতিক, সামাজিক যাবতীয় পরিস্থিতি কিন্তু এই শুনানির উপর নির্ভরশীল ছিল। ফলে সেই শুনানি পিছিয়ে যাওয়ায় বেশ খানিকটা আশাহত হয়েছেন সাধারণ মানুষ তাকে শুরু করে বিচারের আশায় বুক বেঁধে বসে থাকা নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টে র নিয়ম অনুযায়ী বিচারপতির ডিভিশন বেঞ্চের কোন বিচারপতি অসুস্থ হয়ে গেলে বা উপস্থিত না থাকলে সেই শুনানি সেদিন স্থগিত রাখা হয়। আর সেই নিয়ম অনুযায়ী আগামীকাল তথা বৃহস্পতিবারের আরজিকর মামলার শুনানিও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর