ভারতীয়দের সেনাবাহিনী থেকে মুক্তি দেবে রাশিয়া, মোদির সঙ্গে সাক্ষাতের পরেই জানালেন পুতিন

২০২২ এর ফেব্রুয়ারিতে শুরু হয়ে যায় রাশিয়া ও ইউট্রেনের মধ্যে যুদ্ধ। এই সময় পর্যাপ্ত সেনাবাহিনীর অভাব মেটানোর জন্য রাশিয়ায় থাকা ভারতীয়দের জোর করে যোগ দেওয়ানো হয় সেনাবাহিনীতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে ভারতীয়দের রাশিয়ার সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়ার কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল নৈশভোজের সময় এই আশ্বাস দেন পুতিন। শুধু তাই নয় এই ভারতীয় দের দেশে ফেরার উপযুক্ত বন্দোবস্ত করবে রাশিয়ার সরকার।

ভালো চাকরির আশায় প্রতিবছর বহু ভারতীয় নাগরিক রাশিয়া যান। সূত্রের খবর, ২০২২ এর ফেব্রুয়ারিতে শুরু হয়ে যায় রাশিয়া ও ইউট্রেনের মধ্যে যুদ্ধ। এই সময় পর্যাপ্ত সেনাবাহিনীর অভাব মেটানোর জন্য রাশিয়ায় থাকা ভারতীয়দের জোর করে যোগ দেওয়ানো হয় সেনাবাহিনীতে। যুদ্ধ করতে বাধ্য করা হয় তাদের। আর এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে দুই ভারতীয়। তবে এখনও শেষ হয়নি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পর যান রাশিয়া সফরে। সেখানেই খাওয়ার টেবিলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এই ভারতীয়দের ছেড়ে দেওয়ার আশ্বাস দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতীয়দের সেনাবাহিনী থেকে মুক্তি দেবে রাশিয়া, মোদির সঙ্গে সাক্ষাতের পরেই জানালেন পুতিন

গতকালই এই নৈশভোজের জন্য পুতিনের বাসভবনে পৌঁছন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এরপর গাড়ি থেকে নামতেই মোদিকে জড়িয়ে ধরেন ভ্লাদিমের পুতিন। তারপর একটি গাড়িতে করে ঘুরিয়ে দেখান পুতিন তার বাসভবন। উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের একজন বলেন, তাদের দ্রুত এই সেনাবাহিনী থেকে মুক্তির ব্যবস্থা করতে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কাকুতি মিনতি করতে দেখা যায় ওই ভারতীয় কে। সেই সঙ্গে তিনি বলেন,”এই ভিডিও হয়তো তার শেষ ভিডিও তাই যত তাড়াতাড়ি সম্ভব যেনো তাদের মুক্তির ব্যবস্থা করা হয়”। এরপরই মোদির সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট এই ভারতীয়দের মুক্তির কথা ঘোষণা করেন।

ভারতীয়দের সেনাবাহিনী থেকে মুক্তি দেবে রাশিয়া, জানালেন পুতিন

ভারতীয়দের সেনাবাহিনী থেকে মুক্তি দেবে রাশিয়া, জানালেন পুতিন

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই রাশিয়া সফরে গিয়ে ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে একটি সম্মেলনে গিয়ে তার তৃতীয়বার সরকারে আসার গৌরবকেও তুলে ধরেছেন। তার কথায়, ৬০ বছর পর দেশে কোন সরকার টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হলো। সেই সঙ্গে ‘সর পে লাল টোপি রুশি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি!’ গানটির কথা স্মরণ করিয়ে ভারত রাশিয়ার চিরদিনের বন্ধুত্বের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন