Vladimir Putin: গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করেই চিন সফরে যাচ্ছেন পুতিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথম বিদেশ সফরে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: জামিন পেয়েও ফের গ্রেফতার ইমরান খান, তোষাখানা মামলার পর নতুন বিপাকে PTI সুপ্রিমো 

অক্টোবরে বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে পুতিনের চিন সফরের প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন। পুতিন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

23 19

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি তাঁকে গ্রেপ্তার করতে এই পদক্ষেপ করেছিল মার্চে। ইউক্রেনের শিশুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপর গত কয়েকমাস আর বিদেশ সফরে যাননি পুতিন।

গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করেই চিন সফরে যাচ্ছেন পুতিন

24 18

প্রসঙ্গত, গত দেড় বছর, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালীন একমাত্র ইরান ও একদা সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত দেশগুলি ছাড়া আর কোথাও যাননি পুতিন। তবে যুদ্ধ শুরুর আগে চিনে গিয়েছিলেন তিনি। গুঞ্জন সত্যি করে পুতিন এবার যদি চিনে যান, তাহলে তা তাৎপর্যপূর্ণ বলেই গণ্য করবে ওয়াকিবহাল মহল।

25 13

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত