নজরবন্দি ব্যুরোঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় রাখুন মধু। এতে আছে নানা পুষ্টিগুন। এতে প্রচুর পরিমানে রয়েছে ভিটামিন বি, আয়োডিন, জিংক, কপার। পাশাপাশি রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান।
আরও পড়ুনঃ ভোট দেয়নি বাংলা, তবে টানা ৮ দিন ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি পালন করবে BJP
মধুতে রয়েছে উচ্চমাত্রায় গ্লুকোজ ও ফ্রুক্টোজ, যা যকৃতে গ্লাইকোজেন রিজার্ভ করে। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিস্কের ক্রিয়া ক্ষমতা বৃদ্ধি পায়। সর্দি-কাশি, ঠাণ্ডা লাগাতে মধু দারুন কার্যকরী। এছাড়া মধু ভালো অ্যান্টিসেপ্টিকের কাজ করে। যেকোনো আঘাত প্রাপ্ত জায়গায় মধু দারুন কাজ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় রাখুন মধু, জানুন আরও উপকারিতা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় রাখুন মধু। এছাড়া মধু ত্বকের জন্যও উপকারী। ব্রনের সমস্যা, মেছেদা, র্যাশ প্রভৃতিতে দারুন কাজ করে মধু। এছাড়া ভালো ক্লিঞ্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মধুর মধুর সাথে মিশিয়ে নিন ছোটো দানার চিনি। ভালো স্ক্রাবিং হিসেবে কাজ দেবে এই মিশ্রন। এছাড়া প্রতিদিন মধু ত্বকে ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।



