নজরবন্দি ব্যুরো: পুরুলিয়ায় রোড শো শুভেন্দুর, কাশিপুরের ন পারা- হাটতলা অবধি রোড শো। প্রায় ২ কিমি রাস্তায় রোড শো। অন্যদিকে বর্ধমানে তৃণমূলের পাল্টা রোড শো। জেপি নাড্ডার জনসভার পাল্টা দিল তৃণমূল শিবির। নাড্ডা শক্তি প্রদর্শনের পাল্টা। টাউন হকল থেকে গোলাপ বাগ পর্যন্ত যাত্রা।
আরও পড়ুনঃ সেজে উঠল সিপিএমের পুনর্দখল হওয়া পার্টি অফিস, উড়ল লাল পতাকা
এদিকে শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘটল। সংঘর্ষে আহত দু’পক্ষের ৭। ‘বর্ধমানে তৃণমূলের মিছিলে যেতে বিজেপি কর্মীদের হুমকি, রাজি না হওয়ায় হামলা’ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মিছিলের প্রস্তুতির সময় হামলা বিজেপির, পাল্টা তৃণমূল।
শুভেন্দু বলেন, ‘পুরুলিয়ার জন সংযোগে জোর। জোর করে জেলা পরিষদ দখলের চেষ্টা তৃণমূলের। ১৫ দিন অন্তর এখানে আসব। বিপুল পরিমাণে ভোট পাবো।’ শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা। বিজেপি নেতা খোদ উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আবেদন করেছেন। সভায় তিনি বলেন, ‘আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য। পুলিশের অনুমতি নিয়ে সভা করতে এসেছি। কিন্তু স্থানীয় কোনও পুলিশ নেই।
এতগুলো সভা দেখে তৃণমূল দিশেহারা হয়ে গিয়েছে। বিজেপি কর্মীরা কেউ প্ররোচনায় পা দেয়নি। তৃণমূল এখন দল নেই, কোম্পানি হয়ে গিয়েছে।’ তৃণমূল এখন কাটমানি খাওয়ার দল। পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে হবে। নরেন্দ্র মোদির হাতে পুরুলিয়া তুলে দিতে হবে। বিনয় মিশ্রর মতো তোলাবাজে ভরে গেছে দল। মুখ্যমন্ত্রী বলছেন বিনামূল্যে ভ্যাকসিন দেবেন কিন্তু আশঙ্কা মুখ্যমন্ত্রী এর নাম টিকাশ্রী না দিয়ে দেন।তোলাবাজে ভরে গেছে তৃণমূল, ব্যালটের বান্ডিল বদলে জোড়াফুল করত তৃণমূল



