ভক্তদের জন্য কবে খুলছে পুরীর মন্দির? জানিয়ে দিল কর্তৃপক্ষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভক্তদের জন্য কবে খুলছে পুরীর মন্দির? জানিয়ে দিল কর্তৃপক্ষ। বর্তমানে অতিমারী পরিস্থিতিতে ভক্তদের জন্য বন্ধ রয়েছে পুরীর মন্দির। তবে মন্দিরের ভিতরে চলছে নিত্যপুজো। কোভিডবিধি মেনেই সেবায়েতরা পুজোর কাজ করে যাচ্ছেন। গতবারের মতো এবারও কোভিড বিধি মেনেই পালিত হবে পুরীর রথযাত্রা। থাকবে না কোনও রকম ভক্ত সমাগম। বৃহস্পতিবার এই নির্দেশ জারি করল ওড়িশা সরকার।

আরও পড়ুনঃ ‘রাজ্যপাল ওনাদের লোক’! অপসারণ চেয়ে তিনবার চিঠি দিয়েছেন মমতা।

২০২০ সালে কোভিড অতিমারীর কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিল তা মেনেই এবারও রথযাত্রা পালিত হবে বলেই জানানো হয়েছে নির্দেশিকায়। শুধু তাই নয়, একমাত্র পুরী ছাড়া ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না। কিন্তু এখন প্রশ্ন হল ভক্তদের জন্য কবে খুলছে পুরীর জগন্নাথের মন্দির। এবার শিক্ষাতেই জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। উল্টো রথের পর ২৫ শে জুলাই খুলতে পারে পুরীর মন্দির। একথা জানিয়েছেন পুরী মন্দিরের মুখ্য প্রশাসক কিষাণ কুমার। কিন্তু সেই সময়ও ভক্তদেরকে কোভিদ বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে এমনটাই জানিয়েছেন তিনি।

ভক্তদের জন্য কবে খুলছে পুরীর মন্দির? জানিয়ে দিল কর্তৃপক্ষ। এই মুহূর্তে উড়িষ্যায় ভিন রাজ্যের মানুষ প্রবেশ করুক এটা চাইছেনা উড়িষ্যা সরকার সে কারণেই ভক্তদের জন্য বন্ধ আছে পুরি মন্দির। তবে ভক্তদের জন্য বন্ধ থাকলেও নিয়ম করে পূজা-অর্চনা ভোগ সবই হচ্ছে পুরী মন্দিরের সেবায়েতদের করোনা বিধি মেনেই সেখানে চলছে সমস্ত ধর্মীয় কাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত