Shehnaaz Gill: “নিজের ছবির প্রিমিয়ারে ডাক পাইনি”, বিস্ফোরক মন্তব্যে ফের শিরোনামে শেহনাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শেহনাজ গিল! বর্তমানে বলিউডে এই নাম টা যথেষ্ট জনকপ্রিয়! বিগ বস খ্যাত এই অভিনেত্রী সর্বদাই সংবাদের শিরোনামে থাকেন! কখনও নিজের ভালো ব্যবহারে কখনও না প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গে প্রায়শই শোনা যায় তার নাম! কিন্তু বেশি কয়েকদিন ধরেই অভিনেত্রীর নতুন আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রিমিয়ার নিয়েই ব্যস্ত তিনি। এর মাঝেই শোনা jaccha অভিনেত্রী শেহনাজের সঙ্গে রাঘবের নাম। যদিও সেই সমস্ত কথা ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন তারা!

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার মানুষের সুবিধার্থে বড় পদক্ষেপ মমতার, পরিবহনে ঐতিহাসিক উদ্যোগ

1826727103 shehnaaz gill 2 1280*720

আর এহেন আবহেই ফের চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল! তার দাবি, অভিনেত্রীর নিজের ইন্ডাস্ট্রি অর্থাৎ পঞ্জাব ইন্ডাস্ট্রি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। তিনি অভিযোগ করে জানান, বলিউড তাঁকে আপন করে নিলেও পঞ্জাব ইন্ডাস্ট্রি, সেখান থেকেই বিতাড়িত তিনি। নিজের ছবির প্রিমিয়ারে ডাকও পাননি অভিনেত্রী।

shehnaaz gill tnail 2020 6 13 6 16 53 thumbnail

সম্প্রতি অভিনেত্রী শেহনাজ গিল তার আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রিমিয়ার নিয়ে ব্যস্ত শেহনাজ। আর এর মাঝেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দুঃখ প্রকাশ করে বলেন, “পঞ্জাব ইন্ডাস্ট্রি আমাকে বহিষ্কার করেছে। আমি অনেক কষ্ট পেয়েছি। আর আরও একটা কষ্ট, পঞ্জাবে আমার নিজের ছবির প্রিমিয়ারেই আমায় ডাকা হয়নি। সবাইকে ডাকলেও আমাকে ডাকার প্রয়োজন হয়নি। আমি সকলের ছবি দেখেছি। সেই দিন খুব কেঁদেছিলাম আমি। যার কেউ নেই তার ভগবান আছে! আমার কাছেও আমার ভগবান আছে!”

নিজের ছবির প্রিমিয়ারে ডাক পাইনি, চাঞ্চল্যকর অভিযোগ করলেন শেহনাজ 

Shehnaaz Gill
নিজের ছবির প্রিমিয়ারে ডাক পাইনি, চাঞ্চল্যকর অভিযোগ করলেন শেহনাজ 

প্রসঙ্গত, ২০১৭ সালে বিনোদন জগত পা দেন অভিনেত্রী শেহনাজ গিল। ‘সত শ্রী কাল ইংল্য়ান্ড’ ছবির মাধ্যমে পঞ্জাব ইন্ডাস্ট্রতি হাতে খড়ি হয় তার। এরপর ‘কালা শাহ কালা’,’ডাকা অ্যান্ড হন্সলা রাখ’ সহ একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন। কিন্তু বিগবস থেকেই নিজের সাফল্য পান তিনি। তাঁর আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে শেহনাজের সহ অভিনেতা -অভিনেত্রীদের মধ্যে রয়েছে সলমন খান, পূজা হেগড়ে, রাঘব জুয়েলরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন