ডামাডোল পাঞ্জাব কংগ্রেস, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং’কে ইস্তফার নির্দেশ AICC’র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন ধরেই টালমাটাল পরিস্থিতি পাঞ্জাব কংগ্রেসের। বেশ কয়েক মাস ধরেই বনিবনা হচ্ছে না সে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভার বাকিদের। মাসখানেক আগেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিধু। জল্পনা ছিল সিধুর দলত্যাগ নিয়েও। হাই কমান্ড সেবারের মতো পরিস্থিতি সামাল দিলেও এবার সরছেন অমরিন্দর।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর বিস্ফোরণ নন্দীগ্রামে, বোমা ফেটে মৃত ১ নাবালিকা, আশঙ্কাজনক ২

সূত্রের খবর তেমনটাই। দলের তরফে বা মুখ্যমন্ত্রীর অফিসের তরফে এখন সেই বিষয়ে কিছু জানানো না হলেও,  সিধুর শিবির থেকে জানানো হয়েছে হাই কমান্ডের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, এবং তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁর পদ থেকে সরে যাওয়ার জন্য। মূহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সিধু শিবিরের এই বক্তব্য।

তার পর আর সময় নষ্ট করতে চাইছেন না ক্যাপ্টেন নিজেও। অমরিন্দর শিবির বলছে, এভাবে আর নিজের কুর্শি আকড়ে থাকতে চাইছেন না তিনি নিজেও। জানিয়েছেন, দল যদি চায় তবে পদ থেকে সসম্মানে সরে যেতে রাজি তিনি। সেই মর্মে আজ দুপুর ২ টর সময় বৈঠক ডেকেছেন  নিজের সমর্থকদের নিয়ে। তিনি ইতিমধ্যে কথা বলেছেন, কমল নাথ এবং মণীশ তিওয়ারির সঙ্গেও।

ডামাডোল পাঞ্জাব কংগ্রেস, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং'কে ইস্তফার নির্দেশ AICC'র!
ডামাডোল পাঞ্জাব কংগ্রেস, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং’কে ইস্তফার নির্দেশ AICC’র!

এদিকে আজ বিকেল ৫ টার সময় পরিষদীয় বৈঠক ডেকেছে পাঞ্জাব কংগ্রেস। বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা, তথা পাঞ্জাবের পর্যবেক্ষক অজয় মাকেন। তবে সূত্র বলছে ওই পরিষদীয় বৈঠকে সম্ভবত উপস্থিত থাকবেন না অমরিন্দর। তার আগেই নিজের সমর্থকদের নিয়ে বৈঠক সেরে ফেলছেন দুপুরেই। এই মূহুর্তে কংগ্রেস ভবনে বৈঠক করছেন, প্রজ্ঞাৎ সিং, কুলজিৎ নাগারা এবং নভজ্যোৎ সিং সিধু।

ডামাডোল পাঞ্জাব কংগ্রেস, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং'কে ইস্তফার নির্দেশ AICC'র!

অন্যদিকে অমরিন্দর ইস্তফা দিলে তাঁর জায়গায় কে বসবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।  অনেকে মনে করছেন সেই পদে বসানো হতে পারে সুনিল ঝাকারকে। সুনীলের নিজের করা একটি ট্যুইটই বাড়িয়েছে এই জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত