নভেম্বরে খুলছে না স্কুল! মাস্ক না পরলেই করা শাস্তি রাজ্যে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নভেম্বরে খুলছে না স্কুল! মাস্ক না পরলেই করা শাস্তি রাজ্যে। কেন্দ্র সরকারের তরফ থেকে বর্তমান অতিমারি নভেল করোনা ভাইরাস নিয়ে ৩০ শে নভেম্বর পর্যন্ত আনলক পর্ব-৫ এর যেসব বিধি নিষেধ আছে সেগুলির বাড়ানো হয়েছে মেয়াদ। আর এই সকল বিধিনিষেধ এর মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরো বেশ কিছু বাড়তি নিষেধাজ্ঞা জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুনঃ ‘২১ এর আগে বিজেপি-তে চাই! অজয় চক্রবর্তীর বাড়িতে এবার অমিত শাহ।

রাজ্য সরকারের তরফ থেকে সোমবার নির্দেশিকা জারি করে বেশ কিছু বিধিনিষেধ সম্পর্কিত তথ্য জানানো হয় যা চলবে নভেম্বরের ৩০ পর্যন্ত। তার মধ্যে অন্যতম একটি মাস্ক ব্যবহার এর উপর বিশেষ নির্দেশিকা এনেছে রাজ্য সরকার । নির্দেশিকাগুলি হলো- ১. রাজ্যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না ৩০ শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ রাজ্যে বন্ধ থাকছে ৩০ শে নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, অঙ্গনওয়ারি সেন্টার এবং বিশ্ববিদ্যালয়।

নভেম্বরে খুলছে না স্কুল! মাস্ক না পরলেই করা শাস্তি রাজ্যে। ২.সুইমিং পুল শুধুমাত্র ব্যবহার করা যাবে প্রশিক্ষণ এর জন্য। অন্য কোনো ক্ষেত্রে অনুমতি নেই সুইমিংপুল খোলার। ৩. থিয়েটার, মাল্টিপ্লেক্স, সিনেমা হল খোলা যাবে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে। তবে এই সকল ক্ষেত্রগুলি বন্ধ থাকছে কনটেইনমেন্ট জোন এলাকায়।

৪. স্বাস্থ্যবিধি মেনে এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা যাবে শিক্ষাসংক্রান্ত, বিনোদনমূলক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, নাচ-গান সংক্রান্ত ও রাজনৈতিক সংক্রান্ত জমায়েত। তবে কনটেইনমেন্ট জোন এর বাইরেও হতে হবে সকল জমায়েত। ৫. প্রেক্ষাগৃহে মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে জমায়েতের ক্ষেত্রে ৫০ শতাংশ। ২০০ জন হতে হবে সর্বাধিক সংখ্যা।

৬. বাধ্যতামূলক খোলা জায়গায় জমায়েত এর ক্ষেত্রে মাস্ক পড়া, স্যানিটাইজ ও সামাজিক দূরত্ব বজায় রাখা। ৭. কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হতে পারে মাস্ক না পরলে অথবা অন্যান্য স্বাস্থ্য বিধি না মেনে চললে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর