নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের অপেক্ষা, মা আসছেন মর্ত্যধামে। বাঙালির সবথেকে বড় উৎসব। এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোন দিন কোন পোশাক, সাজ কেমন হবে, ভাবনা ঘুরছে মাথায়। পুজোর দিনে নানা রঙয়ের পোশাক বেছে নেন সকলে। তবে কেউ কেউ আবার সাদাও বেছে নেন। কিন্তু সাদা রঙয়ের পোশাকে কীভাবে উৎসবের সাজ পূর্ণতা পাবে, বুঝতে পারেন না। চিন্তা নেই, আজকের প্রতিবেদনে রইল এর সমাধান।
আরও পড়ুন: গোপনে মা হলেন মিষ্টি সিং! সামনে আসল সন্তানের ছবি
ষষ্ঠী-সপ্তমীর জন্য বেছে নিতে পারেন সাদা রঙয়ের চিকনকারি কুর্তি। আজকাল চিকনকারির দর যে কত বেড়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। কুর্তি বা সালোয়ার পড়তে পারেন। সঙ্গে চাই মানানসই সাজ। যেমন ধরুন, অক্সিডাইজড অথবা রুপোর গহনা। এক হাতে ঘড়ি অন্যহাতে ব্রেসলেট বা মোটা চুড়ি। গলায় একটা চোকার। সালোয়ার পড়লে কপালে একটা ছোট টিপ দিয়ে মুখের সৌন্দর্য দ্বিগুণ করে ফেলতে পারেন। অল্প সাজেই পুজোয় বাজিমাত করে ফেলুন।

অষ্টমী মানেই শাড়ি। সাদা শাড়িতে কীভাবে সাজবেন? এই দিনটির জন্য বালুচরী, কাতান, কাঁথা স্টিচের শাড়ি বেছে নিন। সাদা শাড়িতে ডিভা স্টাইল আনতে হাতকাটা হাকোবা ব্লাউজ পড়তে পারেন। হালকা মেকআপ, লাল লিপস্টিকে সাজুন। খোলা চুল বা খোঁপা করে গোলাপ ফুল দিয়ে দিন, দুইতেই বেশ মানাবে। স্বাচ্ছন্দ্য বোধ হলে হিল জুতো বেছে নিন।

নবমীর সাজ রাখুন জমকালো। সাদা রংয়ের পোশাকেই নিজেকে করে তুলুন নজরকাড়া। এইদিন একটু সাহসী লুক রাখলে মন্দ হয় না। সাদা রংয়ের চুমকির কাজ করা শাড়ি, ডিপ নেক ব্লাউজ পরে ফেলতেই পারেন। মেকআপের সময় মাথায় রাখবেন এই শাড়িতে স্মোকি আইজ দুর্দান্ত মানাবে। নবমীর রাতের সাজে চুল খোলাই থাক। দশমীর দিনে হালকা সাজ রাখুন, চাইলে সপ্তমীর সাজে আবারও বিদায় বেলায় সেজে উঠতে পারেন।
পুজো মানেই কি রঙিন পোশাক? সাদা রঙেই জমিয়ে দিন উৎসবের সাজ




