আরজি করের চিকিৎসক মৃত্যু নিয়ে তদন্ত যতই এগচ্ছে ততই বাড়ছে রহস্য। গতকালই ওই চিকিৎসকের দেহ ময়নাতদন্ত করা হয় যেখানে প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই খুন-ধর্ষণের ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজার গোয়েন্দা শাখার আধিকারিকরা। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই পরিস্থিতিতে ক্যালকাটা মেডিক্যাল কলেজেও আরজি করের সেই জুনিওর চিকিৎসক খুনের আঁচ গিয়ে পড়ল। তাঁদের নিরাপত্তা ও অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি চেয়ে তাঁদের শনিবার বিক্ষোভ দেখায় কলকাতা মেডিক্যাল কলেজের জুনিওর চিকিৎসকেরা।
একই সাথে কর্ম বিরতি পালন করার দাবি তাঁদের। যতক্ষণ পর্যন্ত না বাকি অভিযুক্ত দের গ্রেফতার করা হচ্ছে ততক্ষন পর্যন্ত এই কর্ম বিরতির ডাক দিয়ে ধর্নাবস্থানে বসেছেন তারা। আরজি করের পাশে দাঁড়িয়ে জরুরি পরিষেবা ব্যতিরেকে কর্মবিরতি ও বিক্ষোভ সিএনএমসি, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম সহ রাজ্যের একাধিক হাসপাতালে। একই সাথে এইমস ও আরডিএর তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বিবৃতি দিয়ে। অর্থাৎ রাজ্য জুরেই ছড়িয়ে পড়েছে এই আরজি করের চিকিৎসক খুনের আঁচ।


যার ফলে ভোগান্তির স্বীকার একাধিক হাসপাতালের রোগীরা। এমারজেন্সি ছাড়া সব হাসপাতালের পরিষেবা বন্ধের মুখে। ফলে তৈরি হতে পারে নতুন সমস্যার। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য চলবে এই বিক্ষোভ। শনিবার বিকাল ৪টে নাগাদ আরজিকর কাণ্ডে নিন্দা জানিয়ে মোমবাতি মিছিল সব মহিলা চিকিৎসকদের। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে আরজিকর পর্যন্ত এই মিছিল হবে।







