ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, প্রতিবাদে BJP’র শহিদ সম্মান যাত্রায় বিক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, গত কয়েকদিন ধরেই মমতা সরকার নজর দিয়েছে বিপ্লব গড়ে। ২০২৩ এর যুদ্ধে মসনদে বসার লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে প্রথম থেকেই ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে তৃণমূল। প্রথম বার পড়শি রাজ্যে পা দিয়েই আক্রান্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর

যুব নেত্রী সায়নী অভিযোগ করছেন ত্রিপুরার গণতন্ত্র নিয়ে। সেসবের প্রতিবাদে আজ শহিদ সম্মান দিবসে বিজেপির একন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে কালো পতাকা দেখাল তৃণমূলের কর্মী সমর্থকেরা। মমতা সরকারের এক্র পর এক প্রকল্পকে টেক্কা দিতে বিজেপি এক সপ্তাহ ব্যাপী পালন করেছে পশ্চিমবঙ্গ দিবস।

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, প্রতিবাদে বঙ্গ বিজেপির নেতাকে ঘিরে বিক্ষোভ। 

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, প্রতিবাদে BJP'র শহিদ সম্মান যাত্রায় বিক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, প্রতিবাদে BJP’র শহিদ সম্মান যাত্রায় বিক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে

তার পরেই এই মুহুর্তে চলছে শহিদ সম্মান কর্মসূচি। গতকাল পুলিশের সঙ্গে বচসার জেরে গ্রেপ্তার হয়েছিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। আজ ফের বিক্ষোভের মুখে সুভাষ সরকার। আজ বর্ধমান থেকে বীরভূম যাওয়ার পথে তাঁকে কালো পতাকা দেখান একদল মানুষ। তাঁরা বলেন, “ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ।”

ঘটনার প্রেক্ষিতে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে “শাসকদল অত্যাচার করছে। ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত ৪০ জনের উপর বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। শহিদ পরিবারের সঙ্গে দেখা করতে এবং শহিদদের সম্মান জানাতে নির্দিষ্ট কর্মসূচি চলবেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর