নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী রাজভবনে পৌঁছেছেন খবর পেয়েই রাজভবনে হানা দেন চাকরি প্রার্থীরা৷ রীতিমতো রাজভবনের গেটে শুয়ে বিক্ষোভ শুরু করেন৷ সেই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । উপস্থিত বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ Roddur Roy: রাজরোষে রোদ্দুর, ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের!
আগামী ১০ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে রাজ্যপালের পরিবর্তে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার পরিকল্পনা রয়েছে শাসক দলের। সেইসঙ্গে বেসরকারি কলেজগুলির ভিজিটর পদ থেকে সরানো হতে পারে তাঁকে। তার আগে মুখ্যমন্ত্রী রাজভবনে উপস্থিত হতেই জল্পনা বেড়েছে।
WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022
এদিন পাঁচটা নাগাদ রাজভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে শহিদ মিনারের সামনে অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশ ছুটে আসেন রাজভবনের দিকে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন কিছুজন।
আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী, বাইরে হবু শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
পরে ডিসি সেন্ট্রালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবুও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবীতে অনড় ছিলেন তাঁরা। তখনই পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। সকলকেই তুলে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের বক্তব্য, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে এসেছিলাম কিন্তু পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিল।



