পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত মার্চ মাসে খাদ্য দফতরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল। সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সেই ঘটনার দেড় সপ্তাহ পর নতুন করে পরীক্ষার দাবিতে পিএসসি ভবনের (PSC Bhavan) সামনে বিক্ষোভে নামলেন প্রতিবাদী পরীক্ষার্থীরা।

পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের

আরও পড়ুন: প্রাক্তন বিচারপতির নাম করে টাকা নেওয়ায় অভিযুক্ত কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড

এদিন দুপুরে টালিগঞ্জে (Tollygunge) পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। পিএসসি আধিকারিকদের প্রতীকী মৃতদেহ বানিয়ে মরার খাট এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। একজন বিক্ষোভকারী বলেন, ‘১৬ ও ১৭ মার্চ ফুড এসআই যে পরীক্ষা হয়েছে দুদিনেই পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। আমরা অভিযোগ জানিয়েছিলাম। বাইরের কিছু রাজ্যে প্রশ্ন ফাঁস হওয়ায় আন্দোলনের কারণে ছয় মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে আমরা আবার পরীক্ষার দাবিতে আন্দোলন করছি।’ দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের
পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের

প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগে গত মাসেই আন্দোলন করেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ ছিল, ‘পরীক্ষা স্বচ্ছ হয়নি। প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এমন পরীক্ষা নিয়ে কী লাভ?’ এক পরীক্ষার্থী জানিয়েছিলেন, ‘আমি নিজে প্রশ্নপত্র কয়েকদিন ওয়েবসাইটে ঘুরতে দেখেছি।’

পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের

পরীক্ষায় ব্যাপক দুর্নীতি, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের

উল্লেখ্য, ৪৫০ টি আসনের জন্য ১৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বলে জানা গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিয়ে বিস্তর দুর্নীতির সাক্ষী থেকেছে কলকাতা। আরও একবার ফুড এসআই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত