Prosenjit Chatterjee: একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি বুম্বাদা নামেও পরিচিত। কয়েক দশক ধরেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে রেখেছেন। আজ, ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ৬১ তম জন্মদিন। এই বিশেষ দিনে চিনে নিন টলিউডের বুম্বা দাকে।

আরও পড়ুন: শুটিং সেটে গুরুতর জখম জগদ্ধাত্রী ধারাবাহিকের ‘স্বয়ম্ভু’, এখন কেমন আছেন অভিনেতা?

১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলিউডের খ্যাতনামা অভিনেতা। ১৯৬৮ সালে ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে বায়োস্কোপের দুনিয়ায় পা রাখেন প্রসেনজিৎ। ১৯৮৩ খ্রিষ্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে । ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তাঁর অভিনয় জীবনের হিট ছবিগুলির মধ্যে অন্যতম। বলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘আঁধিয়া’ এবং ১৯৯১ খ্রিষ্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় ‘মিত মেরে মন কে’ নামক দুটি হিন্দি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন । কিন্তু কোনও ছবিই সফলতা লাভ করেনি।

একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উৎসব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন । ‘দ্য লাস্ট লিয়র’ ছবিটি বুম্বাদার অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। এছাড়া , তপন সিন্‌হা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেন। চলচিত্র জগতে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তাঁকে ‘মহানায়ক’ সম্মান প্রদান করা হয়।

একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়েও অনেক সমালোচনা হয়েছে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় ছিলেন তাঁর প্রথম স্ত্রী। কয়েক বছরের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই দাম্পত্য জীবনের আয়ু বেশিদিনের ছিল না। ২০০১ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে তৃতীয় বিয়ে হয় প্রসেনজিতের। দম্পতির এক পুত্র সন্তান রয়েছে।

একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা

একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা
একটানা অভিনয়ে বাঁচিয়ে রেখেছিলেন বাংলা ছবি, জন্মদিনে নজরে বুম্বা দা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর