নজরবন্দি ব্যুরো: বাবা-ছেলের গল্প বলতে বড় পর্দায় মুক্তি পেয়েছিল দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে এই ছবি। দেখতে দেখতে ১০০ দিনের গণ্ডিও পেরিয়ে ফেলল। খুশির খবর নিজেই শেয়ার করলেন অভিনেতা দেব নিজেই।
আরও পড়ুন: Gas Cylinder: এপ্রিলের প্রথম দিনেই সুখবর, একধাক্কায় দাম কমল রান্নার গ্যাসের


২০২২ সালের ২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল প্রজাপতি। অভিজিৎ সেন পরিচালিত এই ছবি প্রথম থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। মাত্র দেড় কোটির বাজেটে তৈরি ‘প্রজাপতি’ এখনও পর্যন্ত ১২ কোটির ব্যবসা করে ফেলেছে। সর্বোপরি ব্যবসার নিরিখে এই বাংলা ছবি তৃতীয় স্থানে রয়েছে।

দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, কৌশানি মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।


বাবা-ছেলের সমীকরণে মজেছে দর্শক, প্রজাপতির ১০০ দিন পার

মুক্তির আগেই ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। অভিনয়ের পাশাপাশি দেব এবং মিঠুন দুজনেই রাজনীতির সঙ্গে যুক্ত। একদিকে যেখানে দেব তৃণমূলের সাংসদ অন্যদিকে মিঠুন বিরোধী দল বিজেপির একজন সক্রিয় সদস্য। ‘প্রজাপতি’ নন্দনে হল না পাওয়া নিয়ে শাসক দলের দিকে আঙুল তোলে বিজেপি। তারা দাবি করেছিলেন, ‘মিঠুন চক্রবর্তী বিজেপির হওয়ায় তাঁর অভিনীত ছবিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি।’ অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা বলেছিলেন, “এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে নেওয়া দেবের ভুল সিদ্ধান্ত।” যদিও দেব স্পষ্ট জানিয়েছিলেন, ‘রাজনীতির বাইরে অভিনয়। আগামিদিনে যদি কোনও চরিত্রের জন্য মিঠুন চক্রবর্তীকে প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন।’







