নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে যুক্ত বনি সেনগুপ্ত। ইতিমধ্যে এই খবর নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা টলিউডসহ সোশ্যাল মিডিয়া। এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। নিয়গ দুর্নীতিতে এবার নাম জড়াল অভিনেতা প্রিয়াঙ্কা সরকারের। অভিযোগ কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুনঃ লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের, কী বললেন বিজেপি সাংসদ


বৃহস্পতিবারের প্র মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, কুন্তলের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন এবং ৪০ লক্ষ টাকায় গাড়ি ও নিয়েছিলেন। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করা হয়েছে। এমনটাই ইডির সূত্রে খবর। তার অনেক প্রমাণ ও পাওয়া গেছে সম্প্রতি বনি সেই টাকা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ও প্রকাশ করেছেন, ইডি র কাছে ঘন ঘন হাজিরাও দিতে হচ্ছে তাকে। তার মায়ের নাম ও উঠেছে এই দুর্নীতি চক্রে।
![]()
এবার দুর্নীতি চক্রে নাম উঠে এল বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের নাম। জানা গেছে, বেশ কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার হাসপাতালের সব খরচ মিটিয়েছে কুন্তল। এমনটাই বিশ্বস্ত সূত্র মারফত খবর। সেখানেই কুন্তল এবং প্রিয়াঙ্কার বিভিন্ন লেনদেনের খবর ও মিলেছে। সেই সম্পর্কে জিজ্ঞাসবাদের জন্য তলব করা হতে পারে প্রিয়াঙ্কাকে।


এবার নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এলো প্রিয়াঙ্কা সরকারের, মিলেছে কুন্তলের সঙ্গে একাধিক লেন দেন

যদিও এখনও অবধি প্রিয়াঙ্কা এই ব্যাপারে মুখ খোলেননি। খুব শীগ্রই ই ডি তাকে তলব করবে এবং সত্যতা যাচাই করবে। সেক্ষেত্রে আরও নাম জড়াতে পারে? সেই প্রশ্ন ক্রমাগত ঘনাতে শুরু করেছে।তবে প্রাক্তন স্ত্রীর এই খারাপ সময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন অভিনেতা রাহুল।







