Priyanka Chopra: নায়িকা হতে ‘বড় বড়’ লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। তাঁর জনপ্রিয়তা এখন আর শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশ-বিদেশেও ছড়িয়ে পড়েছে। এশিয়ার হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর সারা বিশ্ব জুড়ে পরিচিতি রয়েছে। আর ‘দেশি গার্ল’ তাঁদের মধ্যে একজন। এখন বলিউডে খুব বেশি দেখা যায় না তাঁকে। তবে বলিউড থেকে দূরে থাকলেও, সম্প্রতি বলিউডের এক নোংরা দিকের কথা ফাঁস করেছেন তিনি।

আরও পড়ুনঃ এশিয়া কাপ হবে আরব আমিরশাহিতে, জানিয়ে দিলেন সৌরভ

‘দ্য হিরো লাভ স্টোরি অফ আ স্পাই’ দিয়ে বলিউডে (Bollywood) পা রাখা এই অভিনেত্রী এখন ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ এর মতো নামী ছবিতে কাজ করে ফেলেছেন। সত্যিই অভিনেত্রী হিসেবে অনেকটা পথ চলে ফেলেছেন তিনি। তবে এখন প্রিয়াঙ্কা হলিউডের অভিনেতা, গায়ন নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে বিদেশিনী হয়ে উঠেছেন।

নায়িকা হতে 'বড় বড়' লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
নায়িকা হতে ‘বড় বড়’ লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতার পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তবে তাঁর অভিনেত্রী হওয়ার সফর কিন্তু একেবারেই সহজ ছিল না। নিজের অটোবায়োগ্রাফি ‘আনফিনিশড’ এ সেকথার উল্লেখ করেছিলেন অভিনেত্রী। তবে এবার এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় ফের সেই সময়ের কথা স্মরণ করেছেন নায়িকা।

নায়িকা হতে 'বড় বড়' লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা জানিয়েছেন, কেরিয়ারের স্ট্রাগলিং পর্যায়ে এক নামী পরিচালক/প্রযোজক তাঁকে নাকি একবার বলেছিলেন, অভিনেত্রী হতে গেলে তাঁর স্তনযুগল এবং নিতম্ব ‘বড়’ করতে হবে। শুধু তাই নয়, তিনি নাকি এও বলেছিলেন, নায়িকাকে তাঁর সামনে ‘টোয়ার্ল’ করতে হবে। তাহলে তিনি তাঁর সম্পূর্ণ গঠন দেখে বুঝতে পারবেন।

নায়িকা হতে 'বড় বড়' লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
নায়িকা হতে ‘বড় বড়’ লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

এরপর তিনি আরও জানান, ‘কিছুক্ষণ কথা বলার পর, সেই পরিচালক/প্রযোজক আমায় উঠে দাঁড়িয়ে টোয়ার্ল করতে বলেন। আমি করেছিলাম। এরপর আমার দিকে একভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর উনি আমায় পরামর্শ দেন, আমার থুতনি ঠিক করতে হবে এবং স্তনযুগল ও নিতম্ব সার্জারি করে বড় করতে হবে’।

নায়িকা হতে ‘বড় বড়’ লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

নায়িকা হতে 'বড় বড়' লাগে, বলিউড পরিচালকের নোংরামি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

শেষ পর্যন্ত সেই ছবি না করলেও তিনি ওই নামকরা পরিচালক/প্রযোজকের কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। থেকে এমন কথা শোনার পর তিনি বেশ ভেঙে পড়েছিলেন। নিজের শারীরিক গঠন নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন