Adhir Ranjan Chowdhury: অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার করল প্রিভিলেজ কমিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাদল অধিবেশনের শেষদিনে লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সাসপেনশন ঘিরে বিতর্কও শুরু হয়। সাসপেনশন প্রত্যাহার করা হবে কি না, তা নিয়ে আজ প্রিভিলেজ কমিটির মুখোমুখি হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ৭৩-এ পা দেবেন মোদী, প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী সেবামূলক কর্মসূচির ডাক বিজেপির

আর সেখানেই প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর সাসপেনশন। বুধবার (৩০ অগস্ট), সর্বসম্মতিক্রমে তাঁর সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি। এবার এই প্রস্তাব পাঠানো হবে লোকসভা স্পিকারের কাছে।

22 17

উল্লেখ্য, মণিপুর ইস্যু নিয়েই এবারের বাদল অধিবেশন উত্তাল হয়েছিল। বিরোধী দলগুলির তরফে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবেরই জবাবি ভাষণ লোকসভায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য চলাকালীন অসংসদীয় আচরণ করেছিলেন তিনি।

অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার করল প্রিভিলেজ কমিটি

20 21

এরপরই সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সংসদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করার আবেদন জানান। সেই আবেদন মেনেই লোকসভার স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন অধীর চৌধুরীকে।

21 19

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর