একান্ত বৈঠকে সৌরভ-শাহ, কোহলি প্রসঙ্গে সাবধানী BCCI

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ানোর পর এতদিন নীরবই ছিলেন। বিরাট কোহলির সেই নীরবতা যে ঝড়ের পূর্বের স্থিতাবস্থা ছিল, তা বোঝাই যাচ্ছিল। ভারতের টেস্ট অধিনায়ক মুখ খুললে যে ঝড় উঠবে, তা আন্দাজ করাই গিয়েছিল। হলও তাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল (Indian Team) উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানান যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যা নিয়ে বর্তমানে সাবধানী ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ নিয়োগ বিতর্ক উড়িয়ে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা, আপ্লুত মুখ্যমন্ত্রী

দিনকয়েক আগেই বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল অধিনায়ক প্রসঙ্গে উদাসীন বিরাট। তাই বাধ্য হয়েই সাদা বলের দায়িত্বে আনা হয়েছে রোহিত শর্মা কে। যা নিয়ে প্রথম দিকে বিরাটের উপর সকলে ক্ষুব্ধ হলেও দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি বোর্ডের ভাবনা কে উল্টে দিয়ে সৌরভ গাঙ্গুলি কে নিশানা করেন কোহলি। আসলে বিসিসিআইয়ের তরফ থেকে ভাবা হয়েছিল হয়ত সাধারণ ভাবেই নিজের সাংবাদিক সম্মেলন শেষ করবেন তিনি যারফলে আর নতুন করে তৈরি হবে না বিতর্ক।

তবে সমস্ত কিছু কে ভুল প্রমান করে খুল্লামখুল্লা ভাবে সৌরভ কে আক্রমণ করেন বিরাট। উল্লেখ্য, জাতীয় দলের কোন ক্যাপ্টেন দেশের বোর্ড প্রেসিডেন্টকে এভাবে আক্রমণ করছেন, এমন ঘটনা গোটা ক্রিকেট বিশ্বে বিরল। সেই নিয়েই এবার চরমে বোর্ড-বিরাট দ্বন্দ্ব। তাই এই পরিস্থিতিতে বিরাট কে সাবধান বার্তা দিতে মরিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু এই মুহূর্তে কোহলিকে শাস্তি দেওয়া হলে তা যে কার্যত বুমেরাং হয়ে ফিরে আসবে তা আন্দাজ করতে পারছে ক্রিকেট বোর্ড।

একান্ত বৈঠকে সৌরভ-শাহ, কোহলি প্রসঙ্গে সাবধানী BCCI

The Supreme Court today decided the fate of Ganguly and Joy Shah
একান্ত বৈঠকে সৌরভ-শাহ, কোহলি প্রসঙ্গে সাবধানী BCCI

তাই বর্তমানে কোহলি ইস্যু নিয়ে সতর্কতা অবলম্বন করতে চায় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে এই নিয়ে অনলাইনে জয় শাহের সঙ্গে একান্ত বৈঠক করেছেন সৌরভ গাঙ্গুলি। সেখান থেকেই নাকি ঠিক হয়েছে আগামী দিনে এই পরিস্থিতিতে কোন রকমের প্রেস মিট করবে না বোর্ড। তবে বর্তমানে সমস্ত কিছুর জন্য কোহলি কে কিছু না বলা হলেও আগামী দিনে শাস্তির মুখে পড়তে পারেন বিরাট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর