নজরবন্দি ব্যুরোঃ ঐতিহাসিক কাহিনী অবলম্বনে যশরাজ ফিল্মসের ব্যানারে আসছে পৃথ্বীরাজ। যশরাজের নতুন ছবিতে অক্ষয় কুমার মূল চরিত্রে অভিনয় করেছেন। শনিবার ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকে স্যোশাল মাধ্যমে তুমুল শোরগোল পড়ে গিয়েছে অক্ষয় কুমারের নতুন ছবিকে ঘিরে। ২২ সেকেন্ডের ছোট ভিডিও নিয়ে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে।
ইতিহাসের পাতা থেকে উঠে এসে এবার বড় পর্দায় জায়গা হয়েছে পৃথ্বীরাজের। যেখানে দেখানো হয়েছে পৃথ্বীরাজ বনাম ঘোলের যুদ্ধের ঘটনা তুলে ধরা হয়েছে। বীর যোদ্ধা পৃথ্বীরাজের কঠিন জীবনের কাহিনী মেলে ধরে তাঁকে উৎসর্গ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অক্ষয়।


ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মানসী চিল্লার। আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং সোনু সুদ। ছবির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটি লিখেছেন তিনিই। ছবির সঙ্গীত পরিচালন করেছেন শংক-এহসান-লয়।
যশরাজের নতুন ছবিতে অক্ষয়, একেবারে চমক দেওয়া লুক

পৃথ্বীরাজের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন মানসী। আগামী বছরেই মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিটিকে ঘিরে অক্ষয় প্রেমীদের মধ্যে শুরু হয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।









