নজরবন্দি ব্যুরো: দেশে ফের বাড়ছে করোনা! কিছুদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে তার রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। এই মহারাষ্ট্রের অবস্থা তো এমনিতেই খারাপের দিকে, একাধিক শহরে লকডাউন ও নাইট কারফিউ জারি করতে হয়েছে নতুন করে। এবার দক্ষিণের রাজ্যগুলিতেও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ফলে চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ মুখ পুড়ল বিজেপির, মমতার বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ খারিজ কমিশনের।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী বুধবার হতে পারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনিই টিকাকরণ নিয়েও কথা হবে বলে জানা যাচ্ছে।
গতকাল সোমবার দেশে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ২৪,৪৩৪ জন। অপরদিকে গত রবিবার এই সংখ্যা ২৬ হাজার পেরিয়েছিল, যা গত ডিসেম্বরের পর সর্বোচ্চ। বিগত কয়েকদিন ধরে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজার টপকে যাচ্ছে। ফলে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তাদের।
দেশে ফের বাড়ছে করোনা! প্রসঙ্গত,গোটা দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই বৈঠক বুধবার দুপুরে ভার্চুয়ালি হওয়ার কথা।এই বৈঠকে করোনা সংক্রমণ কমানোর জন্য নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা তখনই জানা যাবে।



