Modi And Mamata: বছর শেষে কলকাতায় প্রধানমন্ত্রী, একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জি২০ প্রস্তুতি বৈঠকে দিল্লিতে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বছর শেষে ফের একবার দেখা হতে পারে দু’জনের। কলকাতায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মোদী-মমতা মুখোমুখি হতে পরেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করেছেন, শিবঠাকুরকে সাসপেণ্ড করতে চলেছে তৃণমূল

সূত্রের খবর ঐ দিন মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এই একান্ত বৈঠকে আলোচনার প্রধান বিষয় হতেপারে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে। উল্লেখ্য, কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলি দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য।

বছর শেষে কলকাতায় প্রধানমন্ত্রী, একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে
বছর শেষে কলকাতায় প্রধানমন্ত্রী, একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে

এই আবহে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা থাকতে পারেন পরিষদের বৈঠকে। গত সপ্তায়ে রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্নে অন্যরাজ্যের মুখ্যমন্ত্রী সহ আধিকারিকদের সাথে বৈঠকে বসেন অমিত শাহ।

বছর শেষে কলকাতায় প্রধানমন্ত্রী, একান্তে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর সাথে

3 14

এর পর কিচ্ছুক্ষণের জন্য একান্তে আলাদা ভাবে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠক নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার যদি ফের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সম্ভব হয় তাহলে সেটাও হয়তো পঞ্চায়েত ভোটের আগে ফের তোলপাড় শুরু হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত