প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩২ হাজার শূন্যপদে নিয়োগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন বাংলায় নিয়োগ ঝুলে রয়েছে, হিমশম খাচ্ছেন হবু শিক্ষকরা। হাইকোর্ট আর রাস্তায় বসে রাস্তা খুঁজছেন ভবিষ্যতের তখনই এল সুখবর। শিক্ষকতার ৩২ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজস্থান এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে রাজস্থান এলিজিবিলিটি একজামিনেশন ফর টিচার্স। নিয়োগ করা হবে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে।

আরও পড়ুনঃ নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!

আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আপার প্রাইমারি এবং প্রাইমারি স্তরে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজস্থান  এডুকেশন ডিপার্টমেন্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করতে হবে সব চাকরিপ্রার্থীকেই। যোগ্য প্রার্থীদের প্রাইমারি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) এবং আপার প্রাইমারি (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) স্তরে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।

প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কিভাবে আবেদন করবেন? 

প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩২ হাজার শূন্যপদে নিয়োগ।
প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩২ হাজার শূন্যপদে নিয়োগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিপ্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে sso.rajasthan.gov.in যেতে হবে। সেখানে ভিজিট করে Teacher recruitment লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর পূরন করতে হবে ফর্ম। ফর্ম পূরণ করার জন্যে দিতে হবে একটি মোবাইল নাম্বার। আধারকার্ডের নাম্বার এবং ইমেল আইডি।

যেগুলি আবেদনপত্র উল্লেখ করতে হবে। এরপরে ফর্ম পূরনের ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা, ওবিসি (এনসিএল) প্রার্থীদের জন্য ৭০ টাকা এবং SC/ST/EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। সব শেষে পূরণ করা ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে নিজের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত