কেন্দ্রের শুল্ক কমার পর কত হল পেট্রোল ডিজেলের দাম? দেখে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩ নভেম্বর সন্ধেয় অর্থ মন্ত্রকের তরফে পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর কথা জানানো হয়। এরপরেই দেশের বিভিন্ন রাজ্যে কমেছে তেলের দাম। তবে সব রাজ্যে সমান ভাবে কমেনি এই দাম।

আরও পড়ুনঃ দেশে উত্সবের মরশুমে ফের বাড়ল করোনা।

এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটার পিছু ৫.৮২ টাকা কমে হয়েছে ১০৪.৬৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হয়েছে ৮৯.৭৯ টাকা। সাধারণভাবে তেলের দামের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রের শুল্ক যুক্ত হয়ে প্রাথমিক দাম ঠিক হয়।

এরপর বসে রাজ্যের ভ্যাট ও ডিলারদের কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পেট্রোলে লিটার পিছু ভ্যাটের হার ২৫ শতাংশ এবং ডিজেলে ১৭ শতাংশ। দিল্লিতে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু কমেছে ৬.০৭ টাকা ও ১১.৭৫ টাকা। মুম্বাইতে পেট্রোলে লিটার পিছু দাম কমেছে ৫.৮৭ টাকা, দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৯.৯৮ টাকা।

কেন্দ্রের শুল্ক কমার পর কত হল পেট্রোল ডিজেলের দাম? দেখে নিন
কেন্দ্রের শুল্ক কমার পর কত হল পেট্রোল ডিজেলের দাম?

অন্যদিকে ডিজেলে ১২.৪৮ টাকা কমে দাম গিয়ে দাঁড়িয়েছে ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার পিছুর ৫.২৬ টাকা কমে হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলে ১১.১৬ টাকা কমে হয়েছে ৯১.৪৩ টাকা। এই দাম কমার পর এবার রাজ্য সরকার কি পেট্রল-ডিজেলের উপর কর কমাবে ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

কেন্দ্রের শুল্ক কমার পর কত হল পেট্রোল ডিজেলের দাম? দেখে নিন

এদিন নিজের ফেসবুক ওয়ালে দিলীপ বাবু লেখেন, লেখেন, ‘কেন্দ্রীয় সরকার পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel) এক্সাইজ ডিউটি কমানোর ফলে লিটার প্রতি পেট্রলের দাম কমল ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমল ১০ টাকা। এবার নিজেদের জনদরদী বলে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে VAT কম করা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন