দেশে উত্সবের মরশুমে ফের বাড়ল করোনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্সবের মরশুমে ফের বাড়ল করোনা। ভূত চতুর্দশীর দিনে দেশজুড়ে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১২ হাজার ৮৮৫ জন। এদিন একধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক মৃতের সংখ্যাও। বস্তুত গত সপ্তাহ দুয়েক ধরেই করোনা আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যাটা বেশি থাকছে।

যা চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের। বুধবার সারাদিনে দেশ করোনা বলি ৪৬১ জন। এখনও পর্যন্ত কোভিডের টিকা পেয়েছেন ১০৭ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৪৪০ জন। করোনাকালে একের পর এক উত্সব চলছে গণেশ চতুর্থী দিয়ে শুরু হয়েছিল, একে একে দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, পরেই আসছে জগদ্ধাত্রী পুজো, তারপর ২৫ ডিসেম্বর, বর্ষশেষ ও বর্ষবরণ।

এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৬৫২ জন। অপর দিকে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫,০৫৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪৬১ জনের।

দেশে উত্সবের মরশুমে ফের বাড়ল করোনা

এমন অবস্থায় দেশের অ্যাক্টিভ কেস ১৪,৮৫৭৯ জন। দেশে মোট ভ্যাকসিনেশন এ যাবত্কালে হয়েছে ১,০৭,৬৩,১৪,৪৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯০, ৯২০ জন আক্রান্ত হয়েছেন করোনার জেরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন