ভোট বড় বালাই। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কমানো হয়েছিল গ্যাসের দাম। এবার সামনে লোকসভা নির্বাচন তাই সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবার কমাতে পারে মেট্রো পণ্যের দাম (Petrol diesel price)। দাম কমানো নিয়ে মধ্যেই আলোচনায় বসেছে সরকার। আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছরখানেক ধরে কমেছে অসহিত তেলের দাম।
আরও পড়ুনঃ বাংলায় বিজেপি সরকার হলে ৪৫০ টাকায় রান্নার গ্যাস, বললেন শুভেন্দু অধিকারী



এক বছর আগে যখন অশোধিত তেলের (Crude Oil) দাম ছিল ব্যারেল প্রতি ১২০ থেকে ১৩০ টাকা। এখন অশোধিত তেলের দাম ৬০ থেকে ৭০ টাকায় নেমেছে। কিন্তু তা সত্ত্বেও বাজারে এর দাম কমায়নি সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন তেলের দাম স্থিতিশীল অবস্থা বজায় রাখতে পা্রলে আগামী দিনে দাম কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভোট সেদিকেও নজর রাখছে সরকার।

কত টাকা কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে ৪ থেকে ৬ টাকা কমতে পারে। এবং সর্বোচ্চ ১০ টাকাও কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তেল সংস্থাগুলির পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে একসঙ্গে এত দাম কমানো যাতে না হয়।


তেলের দাম কমতে পারে ১০ টাকা পর্যন্ত, আলোচনা শুরু

কিন্তু তেল সংস্থাগুলির এই অনুরোধ কতটা রক্ষা করতে পারবে কেন্দ্রীয় সরকার তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ একটাই নতুন বছরেই লোকসভা ভোটের দামামা। অপরদিকে প্রায় কিছু সময় দাম কমেনি তেলের। ফলে ভোটের আগে বেশ খানিকটা দাম কমিয়ে চমক দিতে চাইছে বিজেপি সরকার।







