শহর কলকাতায় বাড়লো তেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শহর কলকাতায় বাড়লো তেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ। রাষ্ট্রায়ত্ত সংস্থা আই ও সি-এর পাম্পে প্রতি লিটার পেট্রোলের দর ৩৯ পয়সা বেড়ে হচ্ছে ৯৯.৮৪ টাকা, ডিজেল ৯২.২৭ টাকা। পরিবহন জ্বালানি শুধু আকাশছোঁয়া রান্নার গ্যাসের দামও ।

আরও পড়ুনঃ হিন্দু-মুসলিম দুটি পৃথক সম্প্রদায় নয়, প্রত্যেক ভারতবাসীর DNA অভিন্ন, মন্তব্য মোহন ভাগবতের

জ্বালানির দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অতিমারিকালীন লকডাউন। সাধারণ মানুষ কাজ হারিয়েছে । এবিষয়ে প্রতিদিনই বিরোধীরা প্রতিবাদে সরব হচ্ছেন । অন্যদিকে যেমন রাষ্ট্রায়ত্ত সংস্থা মূল্য বৃদ্ধিতে লাগাম দেয় নি তেমনই উৎপাদন শুল্ক ছেঁটে সামান্য স্বস্তি দেয় নি কেন্দ্র।

উল্টে কর কমানোর দায় রাজ্য গুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়খন্ড- পেট্রলের দাম সেঞ্চুরি করেছে । সংশ্লিষ্ট মহলের আশঙ্কা যদি কর কমানো না হয় তাহলে এমন অবস্থা দেখতে হবে শহরবাসীকেও।

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরব হচ্ছেন বিরোধীরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টুইট করেন -“জ্বালানির দাম ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। বিজেপি সরকারকে দেখে মনে হচ্ছে তারা সাধারণ মানুষের যন্ত্রনা বাড়িয়ে দিতে বাড়তি পরিশ্রম করছেন!” জেলায় জেলায় জ্বালানির দাম সেঞ্চুরি করছে বলে কোথাও কেক কেটে, কোথাও সাইকেল মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন ” কেন্দ্র মানুষকে শুসছে। তাদের সমস্যা, দুর্দশা নিয়ে কোনো ভাবনা সরকারের নেই। কোন দেশের মানুষকে এত কর দিতে হয় না। বিধানসভায় দাবি করেছিলাম জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনা হোক। কিছুটা সুরাহার মিলতো। ” একদিকে বন্ধ লোকাল ট্রেন আর একদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির দরুন জিনিস পত্রের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। তাঁর দাবী এই পেট্রল-ডিজেল থেকে রাজ্যের আয় হয়। কিন্তু রাজ্য কর ছাড় দিচ্ছে না। বরং এর প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কাছে হেনস্থা হতে হয়েছে বামকর্মীদের।

শহর কলকাতায় বাড়লো তেলের দাম, নাজেহাল সাধারণ মানুষ। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ এ সমস্ত কিছু নস্যাৎ করে বলেন ” রোজই তেলের দাম কমে বাড়ে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যরলে ৭৫ ডলারের বেশি হয়ে গিয়েছে। পুরোটাই বিশ্ব বাজারের দাম বাড়া কমার উপর নির্ভর করে।

” তিনি আরো বলেন “আনাজের দাম তো মোদী সরকার বাড়ায় নি, তার উত্তর কে দেবে?” তবে বিরোধীরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ব্যারেলে ১২০ ডলারের ওপর থাকাকালীন পেট্রোল ৮০ টাকা ছাড়ানোতেই একসময় মনমোহন সিং-এর বারবার আক্রমণ করেছেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন