কৃষকদের বিক্ষোভ উপেক্ষা করেই কৃষি বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষকদের বিক্ষোভ উপেক্ষা করেই কৃষি বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির। দেশজুড়ে ৩ কৃষি বিলের বিরোধীতায় পথে নেমেছেন কৃষকেরা। দেশের বিরোধী দলগুলোও এই তিন কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে। কিন্তু সাড়া দিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩ কৃষি বিলেই অনুমোদন দিয়ে দিলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ পিকের থেকে টাকা নিয়ে দলবিরোধী কাজ! বিজেপি-র গোষ্ঠীদ্বন্দে রণক্ষেত্র বসিরহাট।

এরপরেই তড়িঘড়ি নতুন তিন আইনের বিজ্ঞপ্তিও জারি করে দিল কেন্দ্র। দেশজুড়ে তিন কৃষি বিল নিয়ে বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষি বিল নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন। রবিবার ‘ মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘করোনা সঙ্কটের মধ্যেও দেশের কৃষিব্যবস্থা মজবুত ও স্থিতিশীল রয়েছে।

আসলে এর মাধ্যমে দেশের কৃষক ভাইদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। এই কৃষক ভাইরাই আত্মনির্ভর ভারতের ভিত। আত্মনির্ভর ভারত গড়ে তোলায় কৃষক ভাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মনোবলের উপর ভর করেই দেশ শক্তিশালী হয়ে উঠতে পারে।’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের হাত আরও শক্ত হচ্ছে। দেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটছে।

এখন থেকে যে কোনও ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা। শুধুমাত্র ফল বা শাক-সবজি নয়, চাল, গম, আখ, যার কাছ থেকে বেশি দাম পাবেন, তাকেই বিক্রি করতে পারবেন।’এখন দেখার দেশের কৃষকেরা এরপর কোন অবস্থান নেয়। কেননা ইতিমধ্যেই কৃষকেরা রেল অবরোধে নেমেছে। তাই আগামী দিনে কৃষক বিক্ষোভ কোন খাতে বয়ে চলে সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত