দোলের দিনে রঙ খেলায় মেতে ওঠে আট থেকে আশি। কিন্তু রঙ খেলার পর অনেকের মধ্যেই কিছু প্রভাব দেখা যায়। দোল খেলায় যে আনন্দ থাকে তা যেন এক নিমেষেই কেটে যায়। এমন অনেকেই আছেন যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে। কিন্তু রঙয়ের উৎসব থেকে নিজেকে দূরে রাখবেন কীভাবে? তাই কয়েকটি সাবধনতা (Precaution in Holi) মেনে চলুন। নাহলে বড় বিপদে পড়তে হতে পারে।



আরও পড়ুন: মেঘ কেটে উঠল রোদ, দোলের দিন ফের বৃষ্টি! কি বলছে আবহাওয়া দফতর?
যারা শ্বাসকষ্টের (Breathing Problem) সমস্যায় ভোগেন তাঁদের উপরে রঙ খেলার কারণে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন, বাইরে বেরোনোর আগেই মাস্ক বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে নিন। এরফলে কিছুটা হলেও আবির আপনার নাকে মুখে যাবেন না। রঙ খেলার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব কম আবির ব্যবহার করুন।

বেশি দৌড়ঝাঁপ করবেন না। হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে অতিরিক্ত দৌড়ঝাঁপ করলে পরে বিপদ বাড়বে। অরগ্যানিক রঙ ব্যবহার করার চেষ্টা করুন। আজকাল বাজারে অনেক নিম্নমানের আবির, রঙ পাওয়া যায়। সেগুলি শনাক্ত করে ভেষজ রঙ দিয়ে দোল খেলুন।


শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, কয়েকটি সাবধনতা মেনে রঙ খেলুন

উৎসবের সময়ে আনন্দের মেজাজে সামিল থাকে মদ। যাদের শ্বাসকষ্ট হয় তাঁরা মদ এড়িয়ে চলুন। নিজের সুরক্ষার কথা ভেবেই বদলে অন্য পানীয় খাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হল, অবশ্যই নিজের সঙ্গে ইনহেলার রাখবেন। এই কয়েকটি সতর্কতা অবলম্বন করলে শ্বাসকষ্টের সমস্যা থাকলেও নিজেকে রঙ খেলা থেকে দূরে সরিয়ে রাখতে হবে না।







