নজরবন্দি ব্যুরোঃ ডাবল ডিজিটে পৌঁছয়নি BJP, আজ চলছে বাংলার ভোট গণনা। আগামী ৫ বছর নবান্নের গদিতে বসে রাজ্য পরিচালনা করবে তা নির্ধারিত হবে আজকেই। আর কিছুক্ষণ, প্রায় শেষের মুখে ব্যালট বক্সের গণনা। তবে এখনো পর্যন্ত যা ফলাফল, তাতে গোটা বাংলা জুড়ে ব্যাপক হারে লিড দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০০ বেশি আসনে এগিয়ে ঘাসফুল শিবির। অন্যদিকে ১০০ ক্রশ করেনি বিজেপি। এই পরিস্থিতিতে নিজের পুরনো ট্যুইট মনে করাচ্ছেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর।
আরও পড়ুনঃ ব্যাটলফিল্ড নন্দীগ্রাম, শুভেন্দুর মার্জিন টপকে ফের এগিয়ে গেলেন মমতা।
ডিসেম্বর মাস নাগাদ শুরু হয়েছিল তৃণমূলের ভাঙ্গন। দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। তার হাত ধরে একে একে কেধিক এন্তা মন্ত্রী নাম লিখিয়েছিলেন বিজেপির দলে। অনেকেই অভিযোগ তুলেছিলেন এই ভাঙ্গনের পিছনে দায়ী প্রশান্ত কিশোরে। বাইরে থেকে আসা একজন ভোট কুশলীর কথা শুনে রাজনীতি করতে রাজি হননি তাঁরা। সেই সময়ের তৃণমূলের ভাঙ্গন দেখে সকলেই মন্তব্য করেছিলেন বাংলায় আসতে চলেছে গেরুয়া ঝড়।
সেই পরিস্থিতিতেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে পিকে ট্যুইট করেছিলেন, ‘বাংলার নির্বাচনের দু’অঙ্ক পেরতে বিজেপিকে যথেষ্ট কষ্ট করতে হবে।‘ তার সঙ্গে আত্মবিশ্বাসী কিশোর এই লিখেছিলেন, ‘যদি এর চেয়ে ভাল ফল হয় বিজেপির, তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন।‘ তার পর থেকেই গত কয়াক মাসে তৃণমূলের ফেরা না ফেরার প্রসঙ্গের সঙ্গে বারবার উঠে এসেছিল পিকের কেরিয়ারের কথা। কিন্তু পিকে তখনও একে একে ঘুঁটি সাজিয়েছিলেন দলের জন্য। একের পর এক স্লোগান। পরিকল্পনা, প্রকল্প তৈরি করে গেছেন তিনি।
ডাবল ডিজিটে পৌঁছয়নি BJP, আগেও বারবারই পিকে একই ট্যুইট রি-ট্যুইট করে গেছেন। সেই সমস্ত কিছুর অবসান ঘটছে আজ। এখনো পর্যন্ত বাংলায় এগিয়ে আছে তৃণমূল ২০০ বেশি আসনে, এবং অবাক সমাপতন বিজেপি এখনো ১০০ এর নীচেই আছে, অর্থাৎ পার করেনি ২ অঙ্কের গন্ডী। সেই নিয়েই নিজেই পুরনো ট্যুইট ফের মনে করিয়েছেন তিনি, সঙ্গে লিখেছেন, ‘‘কংগ্রেস নয়, এই ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়’’



